এক্সপ্লোর

RG Kar Doctor's Death:RG Kar-এ হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩০

RG Kar Arrest: RG কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩০

কলকাতা: আরজিকর কাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর এই মুহূর্তে তদন্তে সক্রিয় ভূমিকায় সিবিআই। কলকাতা পুলিশের থেকে মামলা হস্তান্তরের পরেই দ্রুত বেগে এগোচ্ছে তদন্ত। RG কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ ।

আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কিন্তু তাঁদের গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। তাঁর বক্তব্য, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা নাকি হামলার সময় সেখানে ছিলেনই না। বুধবার মধ্যরাতে ৪০ মিনিট ধরে তাণ্ডব চলে আর জি কর মেডিক্যাল কলেজে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্য়েই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, যাঁদের পুলিশ ধরেছে তাঁরা ঘটনার সঙ্গে যুক্তই নয়। যেমন অভিজিৎ সাউ। (২৭) বুধবারের তাণ্ডবের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিজিৎ পেশায় ডাবিং আর্টিস্ট। বাড়ি গোয়াবাগান এলাকায়। 

প্রতিবেশীদের দাবি, বুধবার রাতে তিনি শ্য়ামবাজারে মিছিলে যোগ দিয়েছিলেন। ভিডিও করছিলেন। তখনই পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যায়।ধৃত অভিজিৎ সাউয়ের প্রতিবেশী বলেছেন,শ্যামবাজার পাঁচমাথা মোড়ে গিয়েছিল অভিজিৎ সাউ। রাত তখন একটা সেই সময় শ্যামবাজারের মানুষের ভিড়ের ভিডিও করতে ব্যস্ত সে আচমকাই তাকে পুলিশ আটক করে বলে অভিযোগ প্রতিবেশীদের। প্রতিবেশীরা অভিযোগ করছেন অভিজিৎ সাউ নিতান্ত একটা ভালো ছেলে এবং সে কোন ধরনের কোন অশান্তির সাথে যুক্ত নয় তাকে ফাঁসানো হচ্ছে। 
 
একই দাবি করেছেন আরেক ধৃত শান্তনু ঘোষের পরিজনরাও।যিনি এবছর আইনে স্নাতক হয়েছেন।ধৃত শান্তনুর জ্য়েঠু   তরুণকুমার ঘোষ বলেন, ও কোনও রাজনীতিতে নেই। মিটিং মিছিলে যায় না। ডাবিং করে। হেঁটে খাবার আনতে গেছিল। একই অভিযোগ, মুক্তারামবাবু স্ট্রিটের বাসিন্দা, পেশায় ব্য়বসায়ী পল ঘোষেরও।গতকাল রাতে নিরাপত্তার দাবিতে রাস্তায় নামে, যোগ দিতে যায়। আর জি করে সামনে ছবি তোলে বলে পরিবারের দাবি। ধৃতের আত্মীয় বলেন, ও কোনও পার্টি করে না। গন্ডগোলে যায় না। কাল শুধু প্রতিবাদে গেছিল। বলল আসছি।তার পর থেকে ফোন ধরছে না। ধৃতের আত্মীয় বলেন, এই যে অবস্থা,আমরা সবটা দেখছি। সবাই বেরিয়েছে। ও ভুল করেছে। কারণ, ছবি তুলেছে বলে। একা ছিল। কী করেছে? ওকে ছোট থেকে বড় হতে দেখেছি। মধ্য়বিত্ত পরিবারের ছেলে। আমাদের কাছে ভাবনার বিষয়।  

আরও পড়ুন, 'RG Kar কাণ্ডে মৃত নির্যাতিতার পরিবারকে চাকরি দিন..', শাহকে চিঠি তৃণমূলের সুখেন্দুর

লালবাজারের তরফে দাবি করা হয়েছে, তদন্ত চলছে। বিষয়টি আদালতের বিচারাধীন। প্রত্য়েককেই গ্রেফতার করা হয়েছে স্পট থেকে। কোনও না কোনও ভূমিকা আছে বলেই এঁদের গ্রেফতার করা হয়েছে। এদিকে, পুলিশ যে ছবি পোস্ট করেছে, তার মধ্য়ে দেখা গেছে এই ২ যুবককে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget