এক্সপ্লোর

RG Kar Case: RG Kar কাণ্ডে বিস্ফোরক মদন মিত্র, কী বললেন 'সরকার বদল' নিয়ে

Madan Mitra On RG Kar: আরজিকর-কাণ্ডে পুলিশকে সমর্থন জানিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা মদন মিত্র ? কী বললেন প্রতিক্রিয়ায় ?

কলকাতা: আরজিকর-কাণ্ডের প্রতিবাদ, সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে তুলনা টানলেন তৃণমূল নেতা মদন মিত্র। এদিন তিনি বলেন,'এই আন্দোলন দেখে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে পড়ছে। বাম আমলের বিরুদ্ধে তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন ছিল সিঙ্গুর-নন্দীগ্রাম।সরকার বদলের প্রয়োজন হলে ছাব্বিশের নির্বাচন আছে।' আরজি করে হামলায় সরকারের পাশে দাঁড়িয়ে পুলিশকে সমর্থন জানিয়ে বিস্ফোরক মদন মিত্র। বললেন, 'গুলি চালালে ৫০০ দেহ পড়ে যেত, সহ্য করেছে পুলিশ।' 

'যদি কারও সরকার পরিবর্তনের প্রয়োজন হয়, ২০২৬ সালে নির্বাচন আছে..'

এদিন মদন মিত্র বলেন, 'এর আগে দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তায় নেমে সমস্ত নাগরিককে নিয়ে বার্তা রাস্তায় নেমেছিলেন, সেটাও আমরা দেখেছি। আজকে যারা মিছিলে রয়েছেন তারকারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের তারা ছিলেন। যখন সিপিএম এর বিরুদ্ধে, তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন চলছিল। বিশেষ করে নন্দীগ্রাম সিঙ্গুরের পরে। এই ধরণের আন্দোলন কখনই হয় না। কদাচিৎ হয়। কারণ এর জন্য একটা ইস্যু দরকার হয়। আরজিকরে যদি পুলিশ গুলি চালাতো, তাহলে ওটা জালিয়ানওয়ালাবাগ হয়ে যেত। পুলিশ নিজেরা মার খেয়েছে। এমনকি এর জন্য, এমন কি ওদের কটুক্তি শুনতে হয়েছে। রামকৃষ্ণ বলতেন,' সহ্য কর, সহ্য কর, সহ্য কর।পুলিশ যদি সেদিন গুলি চালাতো, ৫০০ লাশ পড়ে যেত। তারপর যদি কেউ স্লোগান দিত এই সরকার গুলির সরকার, অত্যাচারী সরকারকে মানছি না, তাহলে আমরা বুঝতাম। যদি কারও সরকার পরিবর্তনের প্রয়োজন হয়, ২০২৬ সালে নির্বাচন আছে..। '

আর জি কর মেডিক্যালকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের 

মন্ত্রী উদয়নের পর এবার সাংসদ অরূপ, আন্দোলনকারীদের হুমকি! আর জি কর-কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের এবার তৃণমূল সাংসদের হুমকি! 'অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে তৈরি হবে জনরোষ। অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না'
,আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। পাশাপাশি আরও একটি অভিযোগ প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন, RG Kar কাণ্ডের প্রতিবাদে কালো ফিতের রাখি, রোগীর পরিবারকেও 'পাশে' থাকার বার্তা চিকিৎসকদের

আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা

আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটার পরদিনই ডাক্তার পেটালেন তৃণমূল নেতা! মন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটার পরদিনই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে হামলা শাসক নেতার। 'রোগীর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে নার্সকে গালিগালাজ', প্রতিবাদ করলে ডাক্তারকেও মারধরের অভিযোগ তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘৃণ্য ঘটনা, পুলিশ ব্যবস্থা নেবে, অস্বস্তি ঢাকতে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget