এক্সপ্লোর

RG Kar Case: RG Kar কাণ্ডে মুখ খুললেন সুখেন্দুশেখর, 'সত্যের পথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না..'

TMC MP Sukhendu Sekhar Roy On RG Kar Protest: আরজিকর কাণ্ডের মাঝে যখন উত্তাল রাজ্য-রাজনীতি, ফের মুখ খুললেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়

কলকাতা: আরজিকর কাণ্ডের মাঝে যখন উত্তাল রাজ্য-রাজনীতি, ঠিক সেই আবহেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুখেন্দু শেখর। সোশ্যালে সুখেন্দুর মন্তব্যে অস্বস্তি পড়ে শাসক দল। মূলত সুখেন্দু শেখর দাবি জানিয়েছিলেন, প্রকৃতই কী ঘটেছিল তা জানতে CP এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সুখেন্দুর এই দাবির পরেই আলোড়ন তৈরি হয় তৃণমূলের অন্দরে। বিতর্কের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সুখেন্দুশেখরকে নোটিশ পাঠায় লালবাজার। এর আগে আর জি কর কাণ্ডে মুখ খোলায় পরপর ২ বার সুখেন্দুশেখরকে তলব করে কলকাতা পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দুশেখর। ঠিক এমনই এক কঠিন পরিস্থিতিতে এবার এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (TMC MP Sukhendu Sekhar Roy)। 

সাংবাদিক: আপনার যে পোস্ট, যেটা প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছে রাজ্য, এবং আপনি প্রত্যাহার করাতে রাজিও হয়েছেন। কোর্টে রাজ্যের আশ্বাস যে, আপনার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এরপর কী ? 

সুখেন্দু শেখর : এই মামলার যে আগামীকাল তালিকাভুক্ত হবে, বলে আমার আইনজীবী জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না মামলা নিষ্পত্তি হচ্ছে,  মামলাটি বিচারাধিন বলেই আমি গণ্য করি। সুতরাং যতক্ষণ না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না।

সাংবাদিক: মামলার বাইরে একটা কথা বলি, আপনার যা অবস্থা, এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, অনেকে গণ জাগরণ বলছেন, গণ অভ্যুথ্থান কেউ কেউ বলছেন, এর পর মানুষের পাশে থাকবেন ?

সুখেন্দু শেখর : আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি, যে মানুষের পাশে আমি আছি। থাকব। এবং পৃথিবীর কোনও শক্তি নেই, মানুষের আন্দোলন থেকে ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না। 

সাংবাদিক: এই যে ধরুন চিকিৎসকরা রাস্তায় নামছেন, চিকিৎসকদের লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে। সাধারণ মানুষ রাস্তায় নামছেন। মোহনবাগানইস্টবেঙ্গল গলা জড়াজড়ি করে একসঙ্গে প্রতিবাদ করছে, এই প্রতিবাদকে আজকের দিনে দাঁড়িয়ে কী চোখে দেখছেন ?

সুখেন্দু শেখর : আমি আমার ৫৮ বছরের রাজনৈতিক জীবনে কখনও এমন সার্বিক প্রতিবাদ দেখিনি। যেখানে মানুষ কোনও রাজনৈতিক পতাকা হাতে না নিয়ে স্বাধীনতার মধ্য রাত্রে তাঁরা রাস্তায় দাঁড়িয়ে, এরকম একটা ঘটনার প্রতিবাদ করছেন, যেখানে পশ্চিম বাংলা অগ্রণী ভূমিকা নিয়েছে। তবে শুধু পশ্চিম বাংলা নয়, দেশ এবং দেশের বাইরেও প্রতিবাদ সঠিকভাবেই হচ্ছে। এবং এই ধরণের ঘটনা যেখানেই ঘটুক না কেন, সর্বত্র আজকে প্রতিবাদ হচ্ছে। খুব আনন্দিত যে আজকে সুপ্রিম কোর্ট, তাঁরা স্বত: প্রণোদিত হয়ে একটা মামলা রুজু করেছে। একটি আদেশ জারি করেছে।  আমি সেদিন নেতাজি মূর্তির নিচে অসুস্থ শরীর নিয়ে বসেছি। আমি আন্দোলন করলাম, সত্যাগ্রহ করলাম, তাঁদের সমর্থনে। এই আন্দোলন সাংঘাতিকভাবে আমার বিবেককে আঘাত করেছে।

আরও পড়ুন, RG কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় ৩ পুলিশ আধিকারিক সাসপেন্ড

উল্লেখ্য, কড়া পদক্ষেপ নেওয়া হবে না, এই আশ্বাসেই সোশাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি সুখেন্দুশেখর। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না আশ্বাস দিয়ে পোস্ট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল রাজ্য। সেই প্রস্তাবে রাজি হয়ে সোশাল মিডিয়া থেকে পোস্ট প্রত্যাহারে সম্মতি জানালেন সুখেন্দুশেখর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget