এক্সপ্লোর

RG Kar News: আমাদের যা দেখানো হচ্ছে সেটাই দেখছি, নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছি : জীতু কমল

Jeetu Kamal: বারবার একাধিক রাজনৈতিক দলকে কটাক্ষ করতে শোনা গেল তাঁকে। উঠে এল সিপিএমের নাম, উঠে এল রাজ্য সরকারের প্রসঙ্গও। 'ফাঁদ থেকে বেরিয়ে আসুন। খালি জিজ্ঞেস করে যান এমন ঘটনা কেন ঘটল?'

কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের (RG Kar News) প্রতিবাদে আজ কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) গণ কনভেশনের আয়োজন করা হয়। সেখানেই ফের এই ঘটনা নিয়ে মুখ খুলল টলিপাড়া। উপস্থিত ছিলেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন 'অপরাজিত' অভিনেতা। 

RG কর কাণ্ডে সরব টলিউড, সরকার-পুলিশকে দুষলেন জীতু কমল

এদিন জীতু কমলকে বলতে শোনা যায়, 'ফেসবুকে আমি নিজে কতটা জানি সেটা প্রমাণ করার চেষ্টা করছি। আমি কিন্তু নিজে জীবনে জলে পা ভেজাইনি, মাটিতে পা লাগাইনি, রোদে কখনও ছাতা সানস্ক্রিন ছাড়া বেরোইনি। ওইরকম মানসিকতার মানুষ যখন বড় বড় করে শুধু লিখে যান, তাঁদের লেখা শেয়ার করার থেকে একটু নীরব থাকুন। শুনতে খুব তিক্ত লাগবে, বহু মানুষ এই ঘটনার মাধ্যমে একাধিক ভিডিও 'মানিটাইজ' করে বহু অর্থ আয় করেছেন। নিশ্চিতভাবে করেছেন। অন্যের ভিডিও নিয়ে করেছেন। কেন? আরজি করে যে আমাদের দাদা ভাইয়েরা রয়েছেন, তাঁদের পাশে এসে দাঁড়াতে পারেননি? যাঁরা এসেছেন তাঁদের কুর্নিশ জানাই। আমার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরাও রাত্রে এসেছেন। আমি দেবলীনা দিকে প্রত্যেকটা মিটিং মিছিলে দেখতে পাই এবং সঠিক কথা বলতে শুনি।'

জীতুর কথায় বারবার উঠে এল মানুষের নিজেদের বুদ্ধির ওপর বিশ্বাস হারিয়ে ফেলার কথা। তাঁর দাবি, 'আমাদের যেটা দেখাচ্ছে আমরা সেটাই দেখছি। নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।' বারবার একাধিক রাজনৈতিক দলকে কটাক্ষ করতে শোনা গেল তাঁকে। উঠে এল সিপিএমের নাম, উঠে এল রাজ্য সরকারের প্রসঙ্গও। 'ফাঁদ থেকে বেরিয়ে আসুন। খালি জিজ্ঞেস করে যান এমন ঘটনা কেন ঘটল? সিবিআই নিজেদের কাজ করছে। পুলিশ করতে পারেননি বলে, ২-৩ দিনের মধ্যে সিবিআই-এর কাছে দেওয়া হল। পুলিশ মাথা নত করে বলবেন না, 'আমরা ভুল করেছি'? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে নিচ্ছেন। উল্টে আপনি ১৪৪ ধারা জারি করলেন যুবভারতীর সামনে। এই যে এত 'শ্রী' সব তো আমাদের ট্যাক্সের টাকায়। জিজ্ঞেস করেছেন কখনও যে আমরা এগুলো দিতে চাই কি না? আপনারা ভোটে জিতে এসেছেন মানেই, যা আইন প্রণয়ন করবেন তা মাথা পেতে নিতে হবে এমন কথা নেই।' 

একইসঙ্গে তিনি বলে চলেন, 'আবার এটাও আমি বলতে চাই ১৪ অগাস্ট রাত্রিবেলা, রাজ্য-দেশ-বিদেশ জুড়ে যে এত মানুষের ঢল রাস্তায় নামল, তার মানে এটা নয় যে রাতারাতি সকলে তৃণমূল থেকে সিপিএম বা বিজেপি হয়ে গেল। তাঁরাই ৯০ শতাংশ ভোট দিয়ে আপনাদের নিয়ে এসেছেন। তার মানে দোষ খানিকটা আমাদের ওপরেও বর্তায়। আমরা এড়িয়ে যাচ্ছি। আমরা ভয়ের পরিবেশ দেখেও হয় চুপ করে বসে আছি বা ভয় পেয়েই ভোটটা দিয়ে আসছি।'

এরপর রীতিমতো নাম করে অভিনেতা বলেন, 'আমাকে বলতে পারে সরকার পক্ষ যে আমার সমস্যা আছে। হ্যাঁ আছে, আমি ভোটার কার্ড হাতে নিয়ে একা ব্যালট বক্সে যাই, আমার একাই বলতে চাই। কাল ছোটপর্দায় শিল্পীরা রাস্তায় নামলেন, কুর্নিশ জানাই। সেখানে দেখলাম একটা ব্যানারে লেখা 'জবাব চাই ক্ষমতা', কেন 'ক্ষমতা', কেন মমতা বলার সাহস হচ্ছে না? আপনারই তো মুখ্যমন্ত্রী। বলুন। উনি তো বলছেনই আন্দোলনকে উনি কুর্নিশ জানাচ্ছেন, উনি তো নিজেই আন্দোলন করে উঠেছেন। সেখানে উনি ভয় পাচ্ছেন কি না, তাই নিয়ে আপনার মাথাব্যথা করার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে আন্দোলনটা চালিয়ে যাওয়া, আমাদের ধৈর্য্যশীল থাকতে হবে।'

 

আরও পড়ুন: Sohini Sarkar: মা হব? এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না: সোহিনী

সবশেষে অভিনেতার বক্তব্য 'ছোট বড় আওয়াজ দিয়ে চলে যেতে চাই না, আপনাদের যে কোনও দরকারে আমার নম্বর রেখে দিন, আমাকে পাবেন, ন্যায়ের পক্ষে হলে নিশ্চিতভাবে পাবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget