এক্সপ্লোর

RG Kar Protest: বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি, জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর 

Mamata Banerjee: ৩৬ দিন ধরে টানা আন্দোলন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ টানাপোড়েন, সমস্যা, বাধা পেরিয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে চলল প্রায় টানা ২ ঘণ্টার বৈঠক।

কলকাতা: জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) সঙ্গে দীর্ঘ বৈঠক শেষ। সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'ওঁঁদের ৪টি দাবি আমরা মেনে নিয়েছি', বললেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। (RG Kar News)

জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

৩৬ দিন ধরে টানা আন্দোলন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ টানাপোড়েন, সমস্যা, বাধা পেরিয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে চলল প্রায় টানা ২ ঘণ্টার বৈঠক। সোমবার রাত পৌনে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান জুনিয়র চিকিৎসকেরা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান যে ডাক্তারদের ফের কাজে ফেরার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আর জি কর কাণ্ডে সিপি, ২ স্বাস্থ্য কর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার বিকেল ৪টের পরে কলকাতা পুলিশে বদল আনব। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। ওদের ৪টি দাবি আমরা মেনে নিয়েছি', বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিসি নর্থকেও।

হাসপাতালের সুরক্ষা, পরিকাঠামো সমস্তই গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে, যদি কোনও সমস্যার সৃষ্টি হয় তাহলে সময় সময়, চিকিৎসকেরা নিজেদের বক্তব্য জানাতে পারেন। 'আমি মনে করি বৈঠক ইতিবাচক হয়েছে,' বলেন মুখ্যমন্ত্রী। 'ওঁরা ছোট বলে ওঁদের দাবি বেশিই মেনেছি বলা চলে। কার্যবিবরণীতে সই করেছি সকলেই। ওঁদের কাছে আবেদন করেছি ফিরে গিয়ে সকলের সঙ্গে আলোচনা করে কাজে যোগ দাও। মানুষের স্বার্থে। চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলির খানাকুলে ৩৫ জন মানুষ আটকে পড়েছেন, তাঁরা বেরোতে পারেননি। কিন্তু হঠাৎ করে জল ছেড়েছে ডিভিসি', জানান মুখ্যমন্ত্রী। কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত জানাননি চিকিৎসকেরা।

আরও পড়ুন: RG Kar News: 'আন্দোলনের চাপে সিপির পদত্যাগের দাবি মানা হয়েছে', ৫ ঘণ্টা বৈঠক শেষে জানালেন জুনিয়র চিকিৎসকরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

OBC Bill : পেশ হতে চলেছে OBC সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, কীভাবে উপকৃত হবেন ? কী ভাবনা সরকারের ?
পেশ হতে চলেছে OBC সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, কীভাবে উপকৃত হবেন ? কী ভাবনা সরকারের ?
লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
TMC Councillor Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
TMC Councillor Arrested: তোলাবাজির অভিযোগে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস
21 July Controversy: ২১ শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, কোন সমাবেশে যাবেন শহিদ পরিবারের সদস্যরা? বাড়ছে বিভ্রান্তি
২১ শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, কোন সমাবেশে যাবেন শহিদ পরিবারের সদস্যরা? বাড়ছে বিভ্রান্তি

ভিডিও

North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget