এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: 'মুখ্যমন্ত্রী যদি আমাদের মৃতদেহের উপর দিয়ে হেঁটে যেতে চান যাবেন', বলছেন অনশনরত চিকিৎসক

Dharmatala Hunger Strike : প্রতিদিনই অনশনকারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেই সমস্ত রিপোর্ট বলছে, প্রত্যেকেরই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিয়েছে নানা সমস্যা।

কলকাতা : ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী। প্রথম দিন থেকে স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরারা অনশন চালিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন। ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬ জন অনশনকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল ধর্মতলায় অনশনে যোগ দেন আরও ২ জন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। এই মুহূর্তে অনশন করছেন ৮ জন জুনিয়র ডাক্তার। প্রতিদিনই অনশনকারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেই সমস্ত রিপোর্ট বলছে, প্রত্যেকেরই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিয়েছে নানা সমস্যা। তবে জুনিয়র ডাক্তাররা অনশনে অনড়। রাজ্য সরকার-ডাক্তারদের এই অচলাবস্থা কবে কাটবে ? উত্তর অধরা। এরই মধ্যে অনশনরত জুনিয়র চিকিৎসক স্পন্দন চৌধুরী মন্তব্য করলেন, 'মুখ্যমন্ত্রী যদি আমাদের মৃতদেহের উপর দিয়ে হেঁটে যেতে চান... যাবেন।' Junior Doctors Hunger Strike

তিনি বলেন, 'ন্যায়বিচার পাওয়ার যে লড়াই, সেই লড়াইটাতে সরকারপক্ষ আমাদের কথা শুনছে না। সরকারপক্ষ যথেষ্ট রকম শীথিল। আমাদের প্রতি শীতল মনোভাব নিয়েই এসেছে। না, আমাদের কথা শুনছে। না, আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে। যা-ও বা বসছে তাতে বসলেও হচ্ছে সময় নষ্ট করা। তাদের অনড় থাকা। সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টে এই যে বলা হচ্ছে যে, ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। এগুলো সম্পূর্ণ রূপে মিথ্যা কথা। সেইগুলি আমাদের জেলা হাসপাতালগুলি দেখলেই বোঝা যায়। যা হোক, তর্কে যেতে চাই না। কাল এই যে ১ লক্ষের বেশি লোক এলেন এই বিশ্বাসটা নিয়ে যে, এখনও বিচার পাওয়া যায়। যে-ই দেখলেন ১ লক্ষ লোক এসেছেন, এঁদের সবার চোখে জল চলে এসেছিল। প্রত্যেকেই এতটা চাঙা হয়ে গেছেন বলছেন যে, ১০ দিন কেন, আমরা ২৬ দিন অবধি বসতে রাজি আছি। '

আর কতদিন ?

স্পন্দন চৌধুরী বলেন, 'এই প্রশ্নের উত্তর বলতে গেলে, সরকারকে ঘুরিয়ে জিজ্ঞাসা করতে হয়। আমাদের তরফে হাত বাড়িয়ে রেখেছি। ওঁরা যদি হাত না বাড়ান, আমরা কী করব বলুন ! এরপরে বলতে হয়, তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে মরতে হয়। মুখ্যমন্ত্রী যদি আমাদের মৃতদেহের উপর দিয়ে হেঁটে যেতে চান যাবেন। '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget