এক্সপ্লোর

Swastika Mukherjee On Trolling : রাতভর প্রতিবাদের মাঝে পিরিয়ড হলে প্যাডের ব্যবস্থা নিয়ে ভেবেছেন? ট্রোলিং এর পাল্টা প্রশ্ন স্বস্তিকার

RG Kar Protest : বাড়ি থেকে কোন সময়ে বেরোব, কোন সময়ে কাজ করব, সেটাও কি রাজ্য সরকার ঠিক করে দেবে?  প্রশ্ন তুললেন স্বস্তিকা

কলকাতা : স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তীরা প্রায় প্রতিদিনই পথে নামছেন আরজি কর কাণ্ডের প্রতিবাদে। মঙ্গলবারও তাঁর অন্যথা হয়নি। এদিন রাতে স্বস্তিকা ছিলেন শ্যামবাজারে। গলা তুলেছেন আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে। এদিন স্বস্তিকা যেমন ধর্ষণ বিরোধী বিলের বিষয়ে কথা বলেন, তেমনই সমালোচনা করেন মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে রাজ্যের ভাবনার। প্রশ্ন তোলেন, বাড়ি থেকে কোন সময়ে বেরোব, কোন সময়ে কাজ করব, সেটাও কি রাজ্য সরকার ঠিক করে দেবে? 

রোজই কোথাও না কোথাও আন্দোলনে থাকছেন তিনি। প্রতিবাদ স্থল থেকে সহ-নাগরিকদের সঙ্গে আপলোডও করেছিলেন ছবি। সেই ছবিতে তাঁর মুখ হাসি-হাসি কেন, তা নিয়েও ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী। এবার দিলেন তার মোক্ষম জবাব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই। 

তিনি লেখেন. ' আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুন ও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানালো? আর কোন নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে। এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে।
বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যে ভাবে ভাল থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে।'    
 
এখানেই থামেননি স্বস্তিকা। ট্রোল করা নেটিজেনদের দিকে ছুড়ে দেন আরও একটি প্রশ্ন, 'যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হোলে কোথায় প্যাড এর ব্যবস্থা হবে? ছি ছি এসব একদম ভাববেন না।' 
 
স্বস্তিকার এই পোস্টে পাশে দাঁড়িছেন বহু নেটিজেনই। মৌমিতা মজুমদার নামে একজম মন্তব্য করেছেন '...ফাঁসিতে যাওয়ার আগে ক্ষুদিরামের নিশ্চয়ই হাসি পাচ্ছিলনা তাও তিনি হেসেই মৃত্যুবরণ করেছিলেন।। আসলে আন্দোলনে অনেক কঠিন সময় আসবে তবুও মুখের হাসি মেলানো যাবে না।। জনগণের এই হাসিতেই প্রতিটি যুগের প্রতিটি রাষ্ট্র ভয় পেয়েছে।। তাই হাসি মিলিয়ে যেতে দেওয়া যাবে না।। আন্দোলন চলবে হাসি মুখেই চলবে ।।।' 
 
হিন্দোল পালিত নামে একজন লেখেন 'মেয়েরা হাসলে প্রবলেম, কাঁদলে প্রবলেম, রাস্তায় বেরোলে প্রবলেম, ফিরতে দেরি হলে প্রবলেম, বেশি পড়াশুনো করলে প্রবলেম, রোগা হলে প্রবলেম, মোটা হলে প্রবলেম। অর্থ্যাৎ মেয়েমাত্রেই প্রবলেম। এমনটাই অনেকে এই দুহাজার চব্বিশেও মনে করেন। এদের বাদ দিয়েই আপনি-আপনারা-আমরা এগিয়ে চলি ।' 
 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget