এক্সপ্লোর

RG Kar News: পড়ুয়াদের রাজনৈতিক মিছিলে যেতে 'না' রাজ্যের, একাধিক স্কুলকে শোকজ, প্রতিবাদে রাস্তায় নামলেন প্রধান শিক্ষকরা

RG Kar Protest:নির্দেশিকার বিরুদ্ধেই এবার পথে নামলেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য থেকে দেশ। বিচার চেয়ে পথে নামছেন ৮ থেকে ৮০ - সব বয়সের মানুষ। তা নিয়েই শুরু হয়েছে সমস্যার। আর জি কর কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের রাজনৈতিক মিছিলে যেতে 'না' রাজ্যের। একাধিক স্কুলকে শোকজ, যারপ্রতিবাদে রাস্তায় নামলেন প্রধান শিক্ষকরা। এদিন কলেজ স্ট্রিটে প্রধান শিক্ষকদের বিক্ষোভ চলে।  

উল্লেখ্য, কলকাতার বুকে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গেছে স্কুল পড়ুয়াদেরও। হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্কের। আর এই নির্দেশিকার বিরুদ্ধেই এবার পথে নামলেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। 

এদিন রাজ্যের শোকজ নোটিসের প্রেক্ষিতে এক প্রধান শিক্ষক বলেন, 'কোন ছাত্রছাত্রী তাঁরা স্কুল ছুটির পর কারা কোথায় যাবে না যাবে, সেটা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বিষয়। সেটা নিয়ে কীভাবে হাওড়ার তিনটে স্কুলের প্রধান শিক্ষকদের শোকজ করা হল? আমরা এর তীব্র বিরোধিতা করছি। সেই বিষয়েই আজকে পথে নেমেছি। কলকাতার রাজপথে এই প্রতিবাদ জানাব আমরা। আর জি করের বিচার আমরাও চাই। রাষ্ট্র যখন ভেঙে পড়ে তখন বুঝতে হবে আমরাও সেই রাষ্ট্রেরই অঙ্গ। বর্তমান যে সমাজে আমরা রয়েছি সেই সমাজে তো তাঁরাও আছে। তাঁদের মায়েরাই তো স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে ঐতিহাসিক প্রতিবাদ দেখিয়েছিল।' 

আরও পড়ুন, 'দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ নিরাপদ নয়!' RG Kar-এ এখনও 'আতঙ্ক'? বিস্ফোরক পড়ুয়ারা

প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল করায়, হাওড়ার ৩টি স্কুলকে শোকজ নোটিস পাঠায় শিক্ষা দফতর। চিঠিতে অভিযোগ, স্কুল চলাকালীন মিছিল আয়োজন করে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। স্কুল ছুটির পর মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান বলুহাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।  

পাশাপাশি, পশ্চিম মেদিনীপুরের DI-এর তরফে জেলার সমস্ত জুনিয়র হাইসকুল, হাইসকুল, ও হায়ার সেকেন্ডারি সকুলগুলির মেল আইডিতে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবে না পড়ুয়ারা। স্কুলের সময়ের বাইরে কোনও পড়ুয়া কোনও কর্মসূচিতে অংশ নিলে তাঁরা কী করবেন? স্কুল পরিদর্শকের এই নির্দেশ ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget