এক্সপ্লোর

RG Kar News: RG Kar-এর ঘটনা নিয়ে মৃত্যুর আগেও ছিল একরাশ উদ্বেগ, শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে দাবি উঠল 'We Want Justice'

'We Want Justice' Demand: এভাবেই সুবিচারের দাবি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চায় শুভ্রজ্যোতির পরিবার।

রায়গঞ্জ : RG Kar কাণ্ডে এখনও মেলেনি সুবিচার। এখনও রাজপথে আছড়ে পড়ছে আন্দোলনের ঢেউ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। পথে নেমেছেন বহু মানুষ। ঠিক সেরকমই তিনিও এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। যদিও সুবিচার দেখে যাওয়ার আগেই প্রয়াত হয়েছেন তিনি। সেই কারণে এবার তাঁর স্মরণেই বিশেষ উদ্যোগ নিল পরিবার। তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে উঠে এল 'We Want Justice' লেখা স্লোগান।

'We Want Justice' স্লোগান উঠছে দিনরাত। এবার এই স্লোগন উঠে এল শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রেও। প্রতিবাদের এমনই অভিনব ছবি ধরা পড়ল রায়গঞ্জ শহরের নেতাজিপল্লি এলাকায়। এই এলাকার বাসিন্দা শুভ্রজ্যোতি দত্তের মা পেশায় প্রাথমিক শিক্ষিকা প্রতিমা দত্ত । গত ৪ সেপ্টেম্বর তিনি প্রয়াত হয়েছেন।

শুভ্রজ্যোতি জানান, মৃত্যুর আগ পর্যন্ত আরজি করের ঘটনা নিয়ে সব সময় উদ্বেগ প্রকাশ করতেন প্রতিমাদেবী। মায়ের প্রয়াণের জন্য বাইরে বেরিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারছেন না ছেলে। তাই নিমন্ত্র পত্রে 'We Want Justice' লিখে তা বিলি করছেন তিনি।

এভাবেই সুবিচারের দাবি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চায় শুভ্রজ্যোতির পরিবার।

কোথায় দাঁড়িয়ে RG Kar আন্দোলন ?

দীর্ঘ টালবাহানার পর গত পরশুও ভেস্তে গিয়েছিল মুখ্যমন্ত্রী-জুনিয়র চিকিৎসকদের বৈঠক। শেষমেশ তাঁরা যখন লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য এগিয়ে যান, সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠক সম্ভব নয় বলে তাঁদের জানিয়ে দেন, এমনই দাবি জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে একরাশ ক্ষোভ নিয়ে ধর্নাস্থলে ফিরে ক্ষোভ উগরে দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। তবে, কোনও লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না এবং এটাই শেষবার তাঁদের আহ্বান জানানো হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসেছেন । কী বলছেন তাঁরা ?

শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্য়ভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্য়মন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছে যান। কিন্তু তারপরই তৈরি হয় জট। লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠকের কথা বলা হয় আন্দোলনকারীদের। কিন্তু, তাতে তাঁরা রাজি হননি। যদি মুখ্যমন্ত্রী তাঁদের বৈঠক করার জন্য অনুরোধ করেন। দীর্ঘক্ষণ সেই টালবাহানা চলে। এরপর মুখ্য়মন্ত্রী ঘরে ঢুকে যান। দাঁড়িয়ে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এর বেশ কিছুক্ষণ বাদে স্বাস্থ্য়প্রতিমন্ত্রী ও মুখ্য়সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। নিজেদের মধ্যে আলোচনা করে বৈঠকে রাজি বলে জানিয়েও দেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে কালীঘাটে মুখ্য়মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ফিরে যান ধর্না মঞ্চে। সেখানে পৌঁছে ক্ষোভ উগরে দেন তাঁরা।

এরপর আজ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে আহ্বান জানানো হয়। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি মুখ্যসচিবের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget