এক্সপ্লোর

RG Kar Protests: নয় নয় করে ১০ দিন পার, কী করছে CBI? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের

RG Kar CBI Investigation: আর জি কর কাণ্ডে বুধবারও অব্যাহত প্রতিবাদ, মিছিল।

কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। কিন্তু ১০ দিনেরও বেশি পার হয়ে গেলেও, এখনও পর্যন্ত আর কেউ ধরা পড়েনি। তদন্ত কোন পথে এগোচ্ছে, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এবার সেই নিয়ে সরব হলেন জুনিয়র চিকিৎসকরা। কবে শাস্তি হবে দোষীদের, প্রশ্ন তুলছেন তাঁরা। (RG Kar Protests:)

আর জি কর কাণ্ডে বুধবারও অব্যাহত প্রতিবাদ, মিছিল। এদিন সিজিও কমপ্লেক্স অভিযানে যান তাঁরা। ৩১টি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা আজ সিজিও কমপ্লেক্স অভিযানে যান। সকাল ১১টা থেকে শুরু হয় জমায়েত। সিনিয়র চিকিৎসকরাও পৌঁছন একে একে। সেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। (RG Kar CBI Investigation)

ব্যানার, পোস্টার হাতে এদিন সিজিও কমপ্লেক্স অভিযানে যান জুনিয়র চিকিৎসকরা। স্লোগান ওঠে, 'রামমোহনের এই বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই', 'বিধান রায়ের এই বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই', 'শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়', 'ধর্ষকদের নেই ঠাঁই, তিলোত্তমা ফাঁসি চায়'। রাস্তার দুই দিকেই সংগঠিত হন জুনিয়র চিকিৎসকরা।

প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, "সিবিআই তদন্ত করছে, কাল প্রধান বিচারপতি বলছেন, কাজে ফিরতে। রাজ্য সরকার রাতের সাথী প্রকল্প এনেছে। নিরাপত্তা আলাদা বিষয়। কিন্তু তার আগে আমাদের দাবি, দোষীকে ধরতে হবে। যে অপরাধ করেছে, তার যেন শাস্তি হয়।" এক সিনিয়র চিকিৎসক বলেন, "জুনিয়রদের চিকিৎসকদের পাশে আছি আমরা, তাই রাস্তায় নেমেছি। সিবিআই তদন্ত শুরু হলেও, এখনও নতুন করে কেউ গ্রেফতার হয়নি। নিরাপত্তার কথা বলা হলেও, যে অপরাধ ঘটে গিয়েছে, তা নিয়ে কিছু হচ্ছে না। শুধু মাত্র এই ঘটনাই নয়, পশ্চিমবঙ্গের বাতাবরণ বিষিয়ে গিয়েছে। পরিবর্তনের দাবিতে পথে নেমেছি আমরা।"

তদন্ত প্রক্রিয়ার অগ্রগতিতে তাঁরা যে সন্তুষ্ট নন, তা জানিয়ে দেন সকলেই। এক জুনিয়র চিকিৎসক বলেন, "আমরা একেবারেই সন্তুষ্ট নই। এত বড় শহর, সিবিআই, রাজ্য সরকার তদন্ত করছে। ১২ দিন কীভাবে পেরিয়ে গেল? এত রকমের আন্দোলন চলছে। নিয়মিত লড়াই চলছে। একটা উত্তর তো আশা করি আমরা? ১২ দিনেও কেন উত্তর মিলছে না।" নিরাপত্তার কথা বলে নজর ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ চিকিৎসকদের। আন্দোলনের জেরে এদিন সিজিও কমপ্লেক্সের ফটক বন্ধ করে দেওয়া হয়, ঘিরে ফেলা হয় ব্যারিকেড দিয়ে। মোতায়েন ছিল পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও।সেই আবহেই আন্দোলন চালিয়ে যান চিকিৎসকরা। 

আরও পড়ুন: RG Kar Protest Update : এবার সন্দীপের বিরুদ্ধে তদন্ত করবে ইডিও ? আদালতে মামলা দায়েরের অনুমতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget