এক্সপ্লোর

সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু! ২ বোনের এক স্বামী! সেখানেও কেঁচো খুঁড়তে কেউটে?

 স্ত্রী মৃত্য়ুর পর শ্যালিকা পূজাকে বিয়ে করেন নাবালিকার বাবা ভোলা সিং। প্রতিবেশীদের কথায় তারপর থেকেই শুরু হয়ে যায় মেয়ের উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভবানীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রতিবেশীদের অভিযোগ বাবার...
  • মৃত ছাত্রী আর জি করের খুনে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নি, তুতো...
  • প্রতিবেশীদের দাবি, নাবালিকার মা-ও রহস্যজনকভাবে মৃত, এবার খুন হয় মেয়ে...
  • পুলিশ অবশ্য খুনের কোনও ইঙ্গিত পায়নি, অভিযোগ খতিয়ে দেখছে।

 
হিন্দোল দে , পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। তারপর নিজের মাসির সঙ্গে বাবার বিয়ে। এরকম একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে ছোট্ট মেয়েটা। এখানেই শেষ নয়, প্রতিদিন অকথ্য অত্যাচার বাবা ও সৎ মায়ের। এমনটাই অভিযোগ উঠেছে ভবানীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের পর। মঙ্গলবার  ওয়ার্ড্রোব থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ! আর ঠিক এই ঘটনার পরই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে প্রতিবেশীদের মধ্যে। উত্তেজিত প্রতিবেশীদের মুখেই প্রথমে জানা যায়, এই পরিবারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায়। আর জি করে চিকিৎসককে খুন-ধর্ষণ মামলায় একমাত্র দোষীসাব্যস্ত। মৃত ছোট্ট মেয়েটি আর জি করকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। তার উপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে নাবালিকার সৎ মা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। এই সৎ মা হলেন সঞ্জয়ের বোন আর মৃত শিশুটির মাও ছিলেন সঞ্জয়েরই বোন।  প্রতিবেশীদের দাবি, নাবালিকার মায়ের মৃত্যু নিয়েও রহস্য রয়েছে। আর এবারও খুন করা হয়েছে নাবালিকাকে ! 

এবার নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্য়ু। একের পর এক ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার প্রতিবেশীদের ক্ষোভ আছড়ে পড়ে নাবালিকার বাবা ও সৎ মায়ের ওপর। এবার দেখে নেওয়া যাক, এই পরিবারের সঙ্গে কীভাবে জড়িয়ে সঞ্জয় রায়। আর জি করে চিকিৎসককে খুন-ধর্ষণ মামলায় একমাত্র দোষীসাব্যস্ত ও সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নিই এই মৃত মেয়েটি। তার সৎ মা পূজা হলেন সঞ্জয় রায়ের দিদি। আবার নাবালিকার মা ববিতা-ও সঞ্জয় রায়েরই আরেক দিদি। কয়েকবছর আগে তাঁরও ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, দিদি ববিতার সঙ্গে বিয়ের পর শ্য়ালিকা পূজার সঙ্গে সম্পর্কে জড়ান নাবালিকার বাবা। এরপরই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় ববিতার, উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্ত্রী মৃত্য়ুর পর শ্যালিকা পূজাকে বিয়ে করেন নাবালিকার বাবা ভোলা সিং। প্রতিবেশীদের কথায় তারপর থেকেই শুরু হয়ে যায় মেয়ের উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার। 

এক প্রতিবেশীর কথায়, 'অভয়াকাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের দুই দিদি। শালির সঙ্গে প্রেম। তার জেরেই এই ঘটনা। যে মেয়ে জুতোর ফিতে বাঁধতে জানে না, সে কী করে গলায় ফাঁস লাগাবে' । অর্থাৎ সঞ্জয় রায়ের বোনের পারিবারিক সম্পর্কেও পরতে পরতে ধোঁয়াশা, রহস্য। তবে পুলিশ সূত্রে খবর,ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে  খুনের কোনও ইঙ্গিত এখনও মেলেনি। সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget