এক্সপ্লোর

Richest Chief Minister: দেশের 'সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী' মমতা? সবচেয়ে ধনী কে? বর্ষশেষে রিপোর্ট প্রকাশ

Mamata Banerjee's Net Worth: ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

নয়া দিল্লি: নতুন বছর শুরুর কাউন্টডাউন শুরুর অপেক্ষা কিছুক্ষণের। তবে বর্ষশেষে যে রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) তা দেখে চোখ কপালে উঠতে পারে অনেকেরই। প্রকাশ্যে এসেছে দেশের সবচেয়ে ধনী ও সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। 

আর সেখানেই দেখা গিয়েছে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী মমতার রয়েছে ১৫ লক্ষ টাকার সম্পত্তি। তালিকার একেবারে নিচে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। চন্দ্রবাবুর পর দ্বিতীয় স্থানে রয়েছেন, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকারও বেশি। কর্নাটকের মুখ্যমন্ত্রী ৫১ কোটি টাকার বেশি সম্পদের মালিক। সিদ্দারামাইয়া ভারতের তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী। তবে, মুখ্যমন্ত্রী খান্ডুর ১৮০ কোটি কোটি  টাকার দায়ভার রয়েছে। সিদ্দারামাইয়ার দায়ভারের পরিমাণ ২৩ কোটি টাকা। চন্দ্রবাবু নাইডুর ১০ কোটি টাকারও বেশি দায় রয়েছে বলে রিপোর্টে প্রকাশিত। 

আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!

অন্যদিকে, মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ৫৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। ওমরের পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর রয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তি।


Richest Chief Minister: দেশের 'সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী' মমতা? সবচেয়ে ধনী কে? বর্ষশেষে রিপোর্ট প্রকাশ

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ২০২৩-২০২৪ আর্থিক বর্ষে রাজ্য বিধানসভাগুলি থেকে  প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে। সংস্থার রিপোর্টে উল্লেখ, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী প্রতি গড় সম্পদের পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। 

দেশের বাকি ধনীতম মুখ্যমন্ত্রীদের মধ্যে আছেন - নাগাল্যান্ডের নেয়িফু রিও (৪৬ কোটি), মধ্যপ্রদেশের মোহন যাদব (৪২ কোটি), পুদুচেরির এন রঙ্গস্বামী (৩৮ কোটি), তেলঙ্গনার রেভন্থ রেড্ডি (৩০ কোটি), হেমন্ত সোরেন (২৫ কোটি), হিমন্ত বিশ্ব শর্মা (১৭ কোটি), কনরাড সাংমা (১৪ কোটি)। দেশের ২৯ জন মুখ্যমন্ত্রীই কোটিপতি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget