এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: 'দূর থেকেই দেখলাম, নিশ্চয়ই দ্রুত ভাল হয়ে উঠবেন', হাসপাতালে বুদ্ধবাবুকে দেখে প্রতিক্রিয়া ঋতুপর্ণা সেনগুপ্তর

Buddhadeb Bhattacharjee Health Update: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভেন্টিলেশন থেকে বেরোনোর পর এখন সম্পূর্ণ সচেতন। তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সন্দীপ সরকার, কলকাতা: উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) , গত শনিবার থেকে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। আজ, মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এবিপি আনন্দের (ABP Ananda) মুখোমুখি হয়ে কী বললেন তিনি?

বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভেন্টিলেশন থেকে বেরোনোর পর এখন সম্পূর্ণ সচেতন। তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কেমন দেখলেন তিনি বুদ্ধবাবুকে? অভিনেত্রীর কথায়, 'কথা তো বলতে পারিনি। ওঁকে দূর থেকেই দেখলাম। শ্রেষ্ঠ মেডিক্যাল টিম ওঁর চিকিৎসা করছেন। তাঁরা খুবই আশাবাদী। ওঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নিশ্চয়ই খুব শীঘ্রই ভাল হয়ে যাবেন।'

তিনি আরও বলেন, 'পরিবারের কারও সঙ্গে দেখা হয়নি। ওঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করব অবশ্যই। বেশ কিছুদিন ধরেই ভেবেছিলাম যে দেখা করতে আসব, মানে ওঁর শরীরটা খারাপ শুনছিলাম। কিন্তু আমি এত ট্রাভেল করছিলাম যে আসা হয়নি। কিন্তু উনি হাসপাতালে শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। তাই জন্য একবার দেখতে এলাম।' একইসঙ্গে তাঁর কথায়, 'আমার বিয়েতেও উনি এসেছিলেন। আমাকে এমনিতে খুবই স্নেহ করেন। ওঁর জন্য অনেকটা শ্রদ্ধা।'

তবে শুধু শারীরিক অসুস্থতা নয়, বুদ্ধদেব ভট্টাচার্যর জেদের কাছেও মাঝেমাঝে হার মানতে হচ্ছে চিকিৎসকদের। ভেন্টিলেশন থেকে বেরোনোর পর সম্পূর্ণ সচেতন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেখানেই গোল বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। গতকাল রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকদের বুদ্ধবাবু জানান, তিনি সুস্থ আছেন, এসব লাগবে না। শেষমেশ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা।

আরও পড়ুন: Nusrat Jahan: ৫.৫ লাখে ফ্ল্যাটের প্রলোভন, ৪২৯ জনের থেকে তোলা হয় টাকা! ১০ বছর আগের মামলায় বিপাকে নুসরত

হাসপাতাল সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে, ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চলার পর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক চলছে। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে বুদ্ধবাবুকে। যদিও তাতেও আপত্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget