এক্সপ্লোর

Howrah News: ডাউন এক্সপ্রেস ঢুকতেই RPF-র সন্দেহ, চতুর্থীতে কাঁড়ি কাঁড়ি টাকার হদিশ হাওড়া স্টেশনে !

Howrah Money Rescue: ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়া ঢুকতেই ২জনকে দেখে সন্দেহ হয় আরপিফের। আর সেই সন্দেহই সত্যি হল শেষ অবধি।

হাওড়া: ফের কাঁড়ি কাঁড়ি টাকার হদিশ মিলেছে রাজ্যের অন্যতম ব্যস্ত রেলস্টেশনে (Howarah Station)। চতুর্থীতে হাওড়া স্টেশনে প্রায় ৩২ লক্ষের হদিশ মিলেছে।হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

মূলত ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়া ঢুকতেই ২জনকে দেখে সন্দেহ হয় আরপিফের। আর সেই সন্দেহই সত্যি হল শেষ অবধি। লক্ষ্মীসরাই, জামালপুরের বাসিন্দা ২জনকে আটক করতেই বান্ডিল বান্ডিল নোটের হদিশ মিলেছে। কিন্তুপ কোথা থেকে এত টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

গতবছর হাওড়া স্টেশনে (Howrah Station) ফের বিপুল টাকা উদ্ধার (Huge Money Recovered) হয়েছিল। ৩৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অভিযান চালিয়ে ওই পরিমাণ টাকা উদ্ধার করে আরপিএফ (RPF)। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার বিন্দ। তিনি মীর্জাপুর থেকে হাওড়ায় আসেন। টাকার ব্যাপারে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে খবর সূত্রের। গ্রেফতারির পর ওই ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফ ।  

এর আগেও হাওড়া স্টেশন থেকে ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রেল পুলিশ। আরপিএফ সূত্রে খবর, সকালে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় টাকা ও সোনা। আরপিএফ সূত্রে খবর পাওয়া যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর ব্যাগে থাকা টাকা ও সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাঁকে গ্রেফতার করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন, দুর্গা পুজো এবারও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের

হাওড়া স্টেশনে এভাবে সোনা ও নগদ উদ্ধারের ঘটনা নতুন নয়। বাইশের জুলাই মাসেই আড়াই কোটি টাকার বেশি অর্থমূল্যের সোনা মেলায় এক যাত্রীকে আটক করে রেলপুলিশ। জানা যায়, ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে আরপিএফ। ঘটনার দিন সন্ধ্যায় ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছেছিল। তখনই ট্রলি ব্যাগে নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরেন আরপিএফ জওয়ানরা। ধৃতের ব্যাগ তল্লাশি করলে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা মেলে বলে জানান তাঁরা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget