এক্সপ্লোর

Saira Shah Halim: তৃণমূল কংগ্রেসের একমাত্র বিকল্প বামই: সায়রা শাহ হালিম

Saira Shah Halim: 'সাধারণ মানুষের কাছে যে বার্তা প্রচার করা হয়েছিল যে তৃণমূলের বিকল্প বিজেপি, সেটা আমরা সম্পূর্ণরূপে ভাঙতে পেরেছি। ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।'

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আজ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Ballygunge ByPoll 2022) গণনা। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। এবং লক্ষ্য করার বিষয়, প্রত্যেক রাউন্ড গণনার শেষে তৃণমূলের সঙ্গে প্রাপ্ত ভোটের পার্থক্য কমছে বামেদের (Left)। এমনকী দুটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বাম। এমন পরিস্থিতিতে এবিপি আনন্দের প্রতিনিধিকে কী জানালেন সায়রা শাহ হালিম? 

বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রতিক্রিয়া 

সতেরো রাউন্ডের গণনা শেষে ১৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন সায়রা। কী তাঁর প্রথম প্রতিক্রিয়া? সায়রা শাহ হালিমের কথায়, 'আমাদের নৈতিক জয় (moral victory) হয়েছে। কারণ আমাদের জনসমর্থন ব্যাপকভাবে বেড়েছে। আমাদের ভোট শেয়ার প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। আর যেমনটা লোকমুখে প্রচার করা হচ্ছিল তৃণমূলের বিকল্প বিজেপিই, সেটা আমরা সম্পূর্ণরূপে ভাঙতে পেরেছি। ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা রমজানের মাসে এসে ভোট দিয়েছেন, সভ্য সমাজের পক্ষে ভোট দিয়েছেন। যাঁরা বাম কর্মী রয়েছেন তাঁরাও আমার হয়ে প্রচার করেছেন। মাটির সঙ্গে জড়িয়ে যেসব কমরেডরা রয়েছেন তাঁদেরও শুভেচ্ছা। আমরা কঠিন প্রতিযোগিতা দিয়েছি। গোটা রাজ্য সরকার তৃণমূলের পক্ষে থাকা সত্ত্বেও আমরা বেশ টক্করের লড়াই দিয়েছি। ফলে সকল সহযোগীর কাছে আমার আন্তরিক ধন্যবাদ।'

২০২১-এর তুলনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ ভোট বেড়েছে। এতটা কি আশা করেছিলেন? সায়রা শাহ হালিমের কথায়, 'এটা আমাদের পরিশ্রমের ফল। আর এবার পশ্চিমবঙ্গের মানুষের কাছে এমনই বার্তা পাঠানো গেল যে বামই একমাত্র বিকল্প। আমাদের নিজেদের প্রার্থী নির্বাচন এবং সাধারণ মানুষের সহযোগিতাই এর কারণ।'

আরও পড়ুন: Byelection Results 2022: কার দখলে বালিগঞ্জ? আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি?

বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নামেন বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রচারে নেমে দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন মানুষ তাঁদের পক্ষেই ভোট দেবেন। সেদিন তিনি বলেন, 'কে হেভিওয়েট, কে লাইটওয়েট জানি না, আমাদের আদর্শ হেভিওয়েট তাই মানুষের আমাদের পক্ষেই ভোট দেবেন।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget