এক্সপ্লোর

Same Sex Marriage: ভালবাসায় উড়ল সব বাধা! বাড়িতেই বাসুদেবকে সিঁদুর পরালেন অমিত

Birbhum News: মন দেওয়া-নেওয়া শেষে হাওড়ার আন্দুলের বাসিন্দা অমিত মল্লিককে বিয়ে করলেন বাসুদেব চক্রবর্তী। বুধবার রাতে বাড়িতেই হয় মালাবদল, সিঁদুরদান। বুধবার কলকাতায় অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: স্ত্রী ছিলেন। কিন্তু তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। একাই জীবন কাটছিল সিউড়ির (Suri) বাসিন্দা বাসুদেব চক্রবর্তীর। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) একজনের সঙ্গে আলাপ। প্রথমে বন্ধুত্ব, তারপর সেখান থেকেই তৈরি হয় সম্পর্ক। শেষ পর্যন্ত আবার বিয়ে করলেন সিউড়ির বাসুদেব। এবার এক যুবককে। মন দেওয়া-নেওয়া শেষে হাওড়ার আন্দুলের (Hiwrah Andul) বাসিন্দা অমিত মল্লিককে বিয়ে করলেন বাসুদেব চক্রবর্তী। বুধবার রাতে বাড়িতেই হয় মালাবদল, সিঁদুরদান। বুধবার কলকাতায় অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান।

সিউড়ির কড়িধ্যার বাসিন্দা চক্রবর্তী পরিবার। বাড়ির ছেলে বাসুদেবের এমন সিদ্ধান্তে খুশি পরিবারের সকলেই। দেশে এখন সমকামী সম্পর্ক অপরাধের আওতাভুক্ত নয়। যদিও সমকামী সম্পর্কের ক্ষেত্রে বিয়ের (Same Sex Marriage) আলাদা করে আইনি স্বীকৃতিও নেই। তার উপর কখনও সমাজের চোখরাঙানি, কখনও উপহাস। বাধা-বিপত্তি অনেক। কিন্তু সেসব তোয়াক্কা করেননি তাঁরা। নিজেদের সম্পর্কের উপর ভরসা করেই সেরে ফেলেছেন বিয়ে। আর এতে বাসুদেব পাশে পেয়েছেন তাঁর পরিবারকে। বাড়ি থেকে এতদূরে বিয়ে, অনুষ্ঠান হবে না? পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সোমবার কড়িধ্যার বাড়িতে বাসুদেব ও অমিত ফিরলে ভোজের আয়োজন করা হবে।      

সিউড়ির ১নম্বর ব্লকের কড়িধ্যা সেনপাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। হাওড়া আন্দুলের বাসিন্দা অমিত মল্লিক। প্রায় সাত মাস আগে তাঁদের পরিচয় হয়। তারপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরিবার কী ভাবছে? বাসুদেবের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, বাইরে পাঁচ জনে কী বলবে তা নিয়ে তাঁদের কিছু যায় আসে না। বাড়ি ছেলে যেভাবে খুশি থাকবে তাতেই তাঁরা খুশি বলে জানালেন। ফোনে যোগাযোগ করা হলে বাসুদেব জানান, সাত মাস আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর আলাপ হয় অমিতের সঙ্গে। ধীরে ধীরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। মাসখানেক আগে তাঁরা দুইজন এই বিয়ের সিদ্ধান্ত নেন। বাসুদেব বলেন, 'আমরা যে একে অন্যকে ভালবাসি, তা কিছুদিনের মধ্যেই বুঝে গিয়েছিলাম। আমি এখনও তেমন কিছু করি না। তবে অমিত একটি কাপড়ের দোকানে কাজ করেন। তাই দু'জনেই বিয়ের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম।'

কড়িধ্যার সেনপাড়ায় বাসুদেবের বাড়ি খুঁজতে গেলে তাঁরা বাড়ি দেখিয়ে দিয়েছেন। তার সঙ্গেই তাঁদের ঠোঁটের কোণে ছিল মুচকি হাসি। যদিও বাড়ির ছবি একদম আলাদা। বাসুদেবের আত্মীয়রা বলছেন, 'পাড়া-পড়শি কার কেমন লেগেছে বলতে পারব না, তবে আমাদের খুবই ভাল লেগেছে। পাড়ার বন্ধুরাও ওঁদের অপেক্ষা করছেন। ওঁরা বাড়ি ফিরলে আমরা সকলে মিলে খাওয়ার আয়োজন করব।' বাসুদেব চক্রবর্তীর ঠাকুমা রিমা চক্রবর্তী বলেন, 'সমাজে হয়তো এমন ঘটনা বিশেষ ঘটে না। কিন্তু কারও কথায় আমরা কিছু মনে করি না। আমাদের যা ঠিক মনে হয়, সেটাই করি। আমি বাড়িতে বরণ করেই ঢোকাবো।'

আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget