এক্সপ্লোর

Sandeshkhali Arms Recovery: শাহজাহান গড় থেকে ৪০ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার ! নিলাম করে কেনা মার্কিন মুলুক থেকে?

Sandeshkhali News Update : এই সব অস্ত্র এমনই, যে বাজার থেকে কেনা যায় না। এগুলি নিলাম হয়। চড়া দামে কিনতে হয়। লক্ষ লক্ষ টাকা দাম উঠে যায় একেকটি অস্ত্রের।

প্রকাশ সিনহা, সন্দেশখালি : সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ভাণ্ডার নিয়ে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। উদ্ঘাটিত হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই এর এখন সন্দেহ, এই সব অস্ত্রের অধিকাংশ এসেছিল মার্কিন মুলুক থেকে। আর এই সব অস্ত্র এমনই, যে বাজার থেকে কেনা যায় না। এগুলি নিলাম হয়। চড়া দামে কিনতে হয়। লক্ষ লক্ষ টাকা দাম উঠে যায় একেকটি অস্ত্রের। তাহলে সন্দেহ প্রবল হচ্ছে, নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? কীভাবে এই সব আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে যোগাযোগ রাখা হত ? আর সব থেকে বড় প্রশ্ন এত দামি অস্ত্র কেনার জন্য অর্থ কোথা থেকে আসত ? 

তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির মেঝের নীচে অস্ত্রভাণ্ডার মেলার পর এমনটাই অনুমান CBI-এর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি বিদেশি রিভলবার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়। কী কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালিতে মজুত করা হয়েছিল, অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে, সেটাই এখন ভাবাচ্ছে CBI-কে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একেকটি আগ্নেয়াস্ত্রের দাম ৭-৮ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার অস্ত্র গতকাল উদ্ধার হয়েছে। কোথা থেকে কেনা হয়েছিল এই অস্ত্র? তবে কি অস্ত্র চোরাচালানেও যুক্ত ছিল শেখ শাহজাহান? ৫ জানুয়ারি, ED-র ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই।

শুক্রবার সারা বাংলার নজর ছিল সন্দেশখালির দিকে। NSG-কে নিয়ে সন্দেশখালিতে  উদ্ধার হয় বিরাট দামি অস্ত্র।  আর এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল।

চিঠিতে উল্লেখ করা হয়, সন্দেশখালির একটি ফাঁকা জায়গায় অনৈতিক ভাবে তল্লাশি চালায় সিবিআই। ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই CBI-এর এই তল্লাশি করা হয়েছে। এই অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দেয় তৃণমূল। আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছু জানানো হয়নি। সত্যিই অস্ত্র উদ্ধার হয়েছে নাকি CBI বা NSG নিজেরাই রেখেছে, তাও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালি ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন। আরও একবার প্রমাণিত হল, CBI-কে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে ব্যবহার করছে। কমিশনে লেখা চিঠিতে উল্লেখ তৃণমূলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে

ভিডিও

Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল
CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget