এক্সপ্লোর

Sandeshkhali: সন্দেশখালি থেকে গ্রেফতার সাংবাদিককে ৩ দিনের পুলিশি হেফাজত, সব মহলে নিন্দার ঝড়

Sandeshkhali Journalist Santu Pan Arrested:রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিন বলেন, 'মাননীয় আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট অভিযুক্ত সাংবাদিককে।'  

কলকাতা: সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই অশান্ত গোটা এলাকা সহ রাজ্য রাজনীতি। এরই মধ্যে সোমবার সন্দেশখালি থেকে রিপোর্টিংয়ের সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনজিরভাবে গ্রেফতার করল পুলিশ। কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে এবিপি আনন্দ। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি আমরা। 

বসিরহাটের এসপি-র দাবি, এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক সন্তু পানকে। কিন্তু প্রশ্ন একটাই। কোনও তদন্তের আগেই, কোনও নোটিস না পাঠিয়েই, এক কর্তব্যরত সাংবাদিককে তড়িঘড়ি এভাবে গ্রেফতার করা হল কেন?

রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিন বলেন, 'কোন আইনজ্ঞ কী বলেছেন জানা নেই। আইনের সমস্ত প্রথাগত ধারা, কোন আইনে নোটিস দিতে হয় , না দিতে হয় সমস্ত বিবেচনা করে অভিযোগ আমরা পাওয়ার পর প্রাথমিক এনকোয়ারি করে যথেষ্ট তথ্য নিয়ে আমরা নিশ্চিত হই ইনি-ই সেই অভিযুক্ত। তখনই আমরা গ্রেফতারের পথে যাই। 165 CRPC ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগকারিণী গোপন জবানবন্দী দিয়েছেন, তা নথিভুক্ত হয়েছে। মাননীয় আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট অভিযুক্ত সাংবাদিককে।'  

এদিকে, রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। সন্তু পানের পাশে দাঁড়াতে নিজের X হ্যান্ডেলের প্রোফাইল ছবি ২৪ ঘণ্টার জন্য কালো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, সন্দেশখালির নিগৃহীতা মাতৃশক্তির খবর জনসমক্ষে তুলে ধরার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে মমতা পুলিশ গ্রেফতার করেছে। এই বেআইনি গ্রেফতারের মাধ্যমে সংবাদমাধ্যমের কন্ঠরোধ করার নক্কারজনক প্রচেষ্টার প্রতিবাদে আমি আমার সমস্ত অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি ২৪ ঘন্টার জন্য কালো করলাম।

এবিপি আনন্দ রয়েছে, সংবাদকর্মী সন্তুর পাশে।  এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে তাঁর X হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, 'সন্তু পান আমার সতীর্থ। সন্তু পান আমার স্বজন। সন্তু পান আমার ভাই। কর্তব্যরত সাংবাদিকের নজিরবিহীন গ্রেফতারিতে ধিক্কার। অবিলম্বে মুক্তি দিতে হবে সন্তুকে। অভিযোগ থাকলে তদন্ত হোক। কিন্তু সব প্রতিবাদী সাংবাদিককে ভরার মতো যথেষ্ট জায়গা আছে তো রাজ্যের জেলে?' 

আরও পড়ুন, রিপোর্টিংয়ের সময়ই গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান, অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছে এবিপি আনন্দ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget