এক্সপ্লোর

Sandeshkhali: গ্রামবাসীদের তাড়া, চাপের মুখে 'দুর্নীতির দায় স্বীকার', গ্রেফতার অজিত মাইতি

Sandeshkhali News: রবিবার দুপুরে গ্রামবাসীদের তাড়া খেয়ে স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। সোমবার সকালেই গ্রেফতার।

সন্দেশখালি: সকালে গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মজুরের যে তৃণমূল নেতা, সন্ধ্যায় সেই অজিত মাইতিকে আটক করে মিনাখাঁ থানায় নিয়ে গেল পুলিশ। চাপের মুখে দুর্নীতির দায় শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে চাপিয়ে অজিত মাইতির দাবি, ২০১৯-এ মারধর করে তাঁকে তৃণমূলে যোগ দান করানো হয়েছে। এদিকে, অজিতকে সরিয়ে দেওয়ার দাবি করে মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অত্যাচার করলে দল পাশে নেই। সেই অজিত মাইতিকেই এদিন গ্রেফতার করল পুলিশ। 

রবিবার দুপুরে গ্রামবাসীদের তাড়া খেয়ে স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রায় ৫ ঘণ্টা ধরে পুলিশ কার্যত সেই বাড়ি ঘিরে রাখে। অন্ধকার নামতেই নাটকীয়ভাবে অজিত মাইতিকে সেই বাড়ি থেকে আটক করেছিল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি, অন্যের জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। জমি দখলের অভিযোগে, শুক্রবারই বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। জুতো পেটা করা হয়েছিল তাঁকে। 

দু'দিনও কাটল না। রবিবার ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অজিত মাইতি। সেখানেও পৌঁছে যান বিক্ষোভকারীরা। বাড়ির বাইরে তখন মোতায়েন প্রচুর পুলিশ, র‍্যাফ। তাও বিক্ষোভকারীদের দেখে ভয়ে সিঁটিয়ে রইলেন তৃণমূল নেতা। অজিত মাইতি যখন অন্যের বাড়ির ভিতর ভয়ে সিঁটিয়ে রয়েছেন, তখন বাইরে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।  এদিকে, একের পর এক অভিযোগের মুখে চাপে পড়ে শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে দুর্নীতির দায় চাপলেন অজিত মাইতি। 

অজিত মাইতির কথায়, 'এই তৃণমূলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা উনি যতকিছু দুর্নীতি করেছেন, আমি ওনার সঙ্গে থেকে যেন পচা আলুর মতো হয়ে গেছি, এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে যে দুর্গন্ধ ছড়িয়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসেছে। 

অজিত কথার অর্থ, অপরাজিত। যাকে কখনও পরাজিত করা যায় না। কিন্তু সন্দেশখালির বেড়মজুরের যে অজিতের দাপটে এতদিন ভয় পেতেন গ্রামবাসীরা,  তাঁকেই তাড়া খেয়ে লুকোতে হল অন্যের বাড়িতে। এবার গ্রেফতারও হলেন তিনি।                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Gas Crisis: অনলাইনে বুকিং নিচ্ছে না, গ্যাস অফিসে এসেও হচ্ছে না সুরাহা! শহর থেকে জেলা, LPG বিভ্রাটের ছবি সর্বত্র
অনলাইনে বুকিং নিচ্ছে না, গ্যাস অফিসে এসেও হচ্ছে না সুরাহা! শহর থেকে জেলা, LPG বিভ্রাটের ছবি সর্বত্র
News Live Update: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাসের পরে কোপ বিমান-অটোর ভাড়াতেও! দাম দিলেও মিটছে না চাহিদা
পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাসের পরে কোপ বিমান-অটোর ভাড়াতেও! দাম দিলেও মিটছে না চাহিদা
West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটের আগেই শ্যুটআউট, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী!
বিধানসভা ভোটের আগেই শ্যুটআউট, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী!
Santragachi: সাঁতরাগাছি থেকে খড়গপুর নয়া লাইন, ব্যাপক উন্নয়নের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলে! এবার সময় মেনে চলবে ট্রেন?
সাঁতরাগাছি থেকে খড়গপুর নয়া লাইন, ব্যাপক উন্নয়নের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলে! এবার সময় মেনে চলবে ট্রেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget