এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Sandeshkhali : 'শিবু-উত্তমের থেকে টাকা পান? দেবে উত্তমের পরিবার', সন্দেশখালির দোরে দোরে তৃণমূল

TMC Team At Sandeshkhali : টাকা বকেয়া থাকলে, উত্তম সর্দারের পরিবারের তরফে তা মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন সন্দেশখালির বিধায়ক !

সমীরণ পাল, সন্দেশখালি :  একদিকে যখন সন্দেশখালি পৌঁছনোর আগেই আটকানো হল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, তখনই সন্দেশখালিতে গ্রাউন্ড জিরোয় তৃণমূলের প্রতিনিধি দল। তারা বৃহস্পতিবার থেকেই ঘুরে বেড়াচ্ছে গ্রামের বাড়ি বাড়ি। কারা এঁরা ? 

বৃহস্পতিবার থেকেই স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরছে ৩ সদস্যের এই প্রতিনিধি দল। তাঁরা শুনছেন গ্রামবাসীদের অভাব অভিযোগ। উত্তম সর্দারের নামে কী কী অভিযোগ, তাঁর কাছ থেকে কত টাকা পান গ্রামবাসীরা, তা জানার চেষ্টা করছেন তাঁরা। শিবু হাজরার কাছ থেকে কেউ টাকা পান কিনা, তাও নাকি জানতে চাইছেন তৃণমূলের এই প্রতিনিধি দলের সদস্যরা।

এই দলে রয়েছেন,সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার,  সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ দাস এবং সন্দেশখালি পঞ্চায়েত সমিতির এক মহিলা সদস্যা। দাবি, টাকা বকেয়া থাকলে, উত্তম সর্দারের পরিবারের তরফে তা মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন সন্দেশখালির বিধায়ক।  

এর আগেও বিক্ষোভকারীদের অভিযোগেই আংশিক সিলমোহর দিয়েছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেছিলেন, 'আমরা পুলিশকেও বলেছি, যে ওদের ডেকে টাকা ফেরত দিতে হবে। এবং কী কথা আছে ওদের? কথাগুলো আরা ক্য়াম্প করে শুনে নিশ্চয়ই তাদের টাকা ফেরত দেব।' গত ৯ ফেব্রুয়ারি সুকুমার বলেছিলেন, ' আমরা উত্তম সর্দারকে ডেকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছি, টাকা ফেরত দিতে হবে ইমিডিয়েটলি। ' সেই কথার রেশ টেনেই শুক্রবারও সুকুমার মাহাতো জানালেন, পার্টির তরফে তথ্য সংগ্রহ করা হচ্ছে কারা কারা উত্তম সর্দারের থেকে টাকা পায়। তার একটা তালিকাও তৈরি হচ্ছে। এরপর উত্তম সর্দারের পরিবারের থেকে টাকা নিয়েই সেই বাকি মেটানো হবে।  

আরও পড়ুন :

পরীক্ষাকেন্দ্র থেকে হলে নিষিদ্ধ কী কী?

 

শেখ শাহজাহানের ২ শাগরেদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ, ভেড়ির জন্য জমি দিলেও, মেলেনি টাকা। এছাড়াও মহিলাদের উপর নির্যাতনের অভিযোগও উঠেছে এই উত্তমের বিরুদ্ধে। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। কার্যত এই উত্তমের বিরুদ্ধে একের পর এক মহিলা মুখ খুলছেন। ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে। ধৃত সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তমের বিরুদ্ধে জোর করে আটকে রাখা, শ্লীলতাহানি, গুরুতর আঘাত, মহিলাকে কটূক্তি, হুমকি এবং যৌথ ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে।   

আরও পড়ুন, কৃষক আন্দোলনের মধ্যেই পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা, স্বর্ণমন্দিরে পুজো নিবেদন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026: শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়
শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়
Bengal News Live : 'প্রশাসনকে বলব, রাজনৈতিক প্রতিহিংসায় হামলা হলে রং না দেখে কঠোর ব্যবস্থা নিন' : শমীক
'প্রশাসনকে বলব, রাজনৈতিক প্রতিহিংসায় হামলা হলে রং না দেখে কঠোর ব্যবস্থা নিন' : শমীক
BJP News: মহাকরণ নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা! কোন জায়গায় বসতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা?
মহাকরণ নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা! কোন জায়গায় বসতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী, মন্ত্রীরা?
Election Commission: 'একটাই মন্ত্র, হয় ঘরে থাক, নাহলে শ্রীঘরে থাক', কাদের এই মন্ত্র দিলেন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত?
'একটাই মন্ত্র, হয় ঘরে থাক, নাহলে শ্রীঘরে থাক', কাদের এই মন্ত্র দিলেন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত?

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget