এক্সপ্লোর

Sandeshkhali Violence: সন্দেশখালি যেতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় BJP বিধায়ক, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে

BJP ON Sandeshkhali Violence:বিজেপির এসটি মোর্চাকে সন্দেশখালি যেতে বাধা। ১৪৪ ধারা দেখিয়ে মালঞ্চতেই আটকে দিল পুলিশ..

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Violence) একটা বড় ইস্যু। শেখ শাহজাহান গ্রেফতার হলেও , প্রত্যেক নির্যাতিতাই আজ বিচার চান। এবং সদ্য বঙ্গ সফরে এসে এনিয়ে বারংবার কথাও বলেছেন প্রধানমন্ত্রী মোদি। তাই বলাইবাহুল্য, এই ইস্যু বঙ্গ রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। গত কয়েকদিনে সন্দেশখালি যেতে গিয়ে বাধা পড়েছেন অনেকেই। শুভেন্দু,সুকান্ত থেকে শুরু করে নৌশাদ কেউই বাদ যাননি, সেই তালিকায়। আর এদিন বিজেপির এসটি মোর্চাকে সন্দেশখালি যেতে বাধা। ১৪৪ ধারা দেখিয়ে মালঞ্চতেই আটকে দিল পুলিশ (Police)। পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বচসা। কার্যত অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। 

শেখ শাহজাহানের গ্রেফতার হওয়ার পর, সন্দেশখালিতে রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের। ১০ মার্চ ব্রিগেডে জন গর্জন সভার প্রস্তুতি বৈঠক করবেন সুজিত বসু, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীরা। সন্দেশখালি ২ নম্বর ব্লকের রামপুরে দলীয় কর্মী, সমর্থকদের সঙ্গে কথা বলবে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, প্রবল চাপের মুখে, শেষমেশ ED-র উপর হামলার ৫৬ দিনের মাথায় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।কিন্তু, ২০১৭ সালে তাঁর আমলে যে অত্যাচার হয়েছে,সেই দগদগে স্মৃতি যেন কোনওভাবেই ভুলতে পারছেন না সন্দেশখালির রাজবাড়ি এলাকার বাসিন্দারা।সন্দেশখালিতে মানুষ বিক্ষোভের সামিল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এতদিন কেন মুখ বুজে ছিলেন তাঁরা? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় সন্দেশখালির রাজবাড়ি এলাকায় গেলে।

এখন থেকে প্রায় ৭ বছর আগে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন এলাকার মানুষ। মিছিল করে, পথ অবরোধ করে বিক্ষোভ জানিয়েছিলেন। কিন্তু তার পরিণতি যা হয়েছে, তা শুনে সিউড়ে ওঠার মতো। ঘটনার সূত্রপাত, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে এক মহিলাকে কটূক্তি করার অভিযোগকে ঘিরে। ওই মহিলার পরিবারের দাবি,রাস্তায় কটূক্তি করার পর, পাল্টা একজনকে চড় মেরেছিলেন ওই গৃহবধূ।অভিযোগ, এরপরই মহিলাকে ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টের সামনে ফেলে বেধড়ক মারধর করা হয়। মাথায় এমন আঘাত করা হয়েছিল যে, মানসিক ভারসাম্য হারান তিনি।

আ রও পড়ুন, ভোটের আগে তমলুকে মমতা, নাম না করে শুভেন্দুকে জোর নিশানা, বললেন..

 সন্দেশখালির আক্রান্ত মহিলার স্বামী ও বাসিন্দা বলেন, ১৭ সালে আমার এই জায়গা নিয়ে, মোটামুটি এই জায়গার উপরে নজর ছিল। শাহজাহান শেখ, সিরাজউদ্দিন মোল্লা, আলমগির ও জিয়া মোল্লা, এদের নজর ছিল। এটা দখল করে মার্কেট করার পরিকল্পনা ছিল। কিন্তু আমরা না দেওয়ার ফলে, তারপরে চেপে যায়।  ওকে একটা খারাপ ইঙ্গিত করে কটূক্তি করে, আমার স্ত্রীকে। ও প্রতিবাদ করে। যখন প্রতিবাদ করে, এরা ওকে ঘিরে নেয়। এরা মারতে যায়, তখন ও একটা চড় মারে। জিয়াউদ্দিন। আমার স্ত্রীর কোলে আমার ভাইয়ের বাচ্চা ছিল, ৩ বছরের মেয়ে। ওকে মারে, মেয়েটাকে টেনে ছুড়ে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে, একদম আউটপোস্টের সামনে। পুলিশ ৫ হাত দূরে আছে, দাঁড়িয়ে আছে, কোনও কিছু করছে না, ওকে মেরে অচৈতন্য করে ফেলে রেখেছে। একজন, কাউকে ধরেনি। উপরন্ত আমাদের নামে দু'জন কেস করে। আমাদের দু'জনকে জামিন নিতে হয়েছে।  

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget