এক্সপ্লোর

Sayantan Basu Update : রাজ্য বিজেপির বড় পদ খোয়ানোর পরই সায়ন্তনের বাড়িতে হাজির তৃণমূল নেতা

Sayantan Basu : রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে হাজির হল তৃণমূল নেতৃত্ব।

কলকাতা : কলকাতা পুরভোটের ফল (KMC Election 2021) ঘোষণার পরদিনই, রাজ্য বিজেপিতে বিরাট  রদবদল !! সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ যান সায়ন্তন বসু (Sayantan Basu)। এই বদলের অভিঘাত কী, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এরই মধ্যে জল্পনা বাড়াল একটি ঘটনা। বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি নেতা।

রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে হাজির হল তৃণমূল নেতৃত্ব। পুরভোটের ফল বেরনোর পরেই গতকাল বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়। নতুন কমিটি থেকে বাদ পড়েন সায়ন্তন বসু। এরপর রাতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। এই নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও সায়ন্তনের দাবি, সমীর চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যেই তিনি বিজেপি নেতার বাড়িতে আসেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এছাড়াও , যা রদবদল হল বিজেপিতে তা হল - 

  • যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হল সৌমিত্র খাঁ-কে।
  • মহিলা মোর্চার সভাপতি পদেও অগ্নিমিত্রা পালের জায়গায় আনা হল নতুন মুখ।
  • সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ গেলেন সায়ন্তন বসু।
  • সহ সভাপতির তালিকা থেকে বাদ পড়লেন বিজেপির পুরনো মুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
  • কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার।
  • সহ সভাপতির পদ থেকে সরিয়ে তাঁকে মুখপাত্র করা হয়েছে।
  • বিজেপির মুখপাত্রর তালিকায় জায়গা পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
  • এবছর এরাজ্যের একের পর এক নির্বাচনে, বিজেপি কার্যত কোনও দাগই কাটতে পারেনি।
  • বিধানসভা নির্বাচনে দু’শো আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে, সাতাত্তরটি আসন আসনে জেতে বিজেপি।
  • তারপর ভবানীপুর-সহ সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একটিতেও জিততে পারেনি তারা।
  • আর কলকাতা পুরভোটে বিজেপির ফল ২০১৫-র থেকেও খারাপ হয়েছে।
  • এই প্রেক্ষাপটে এবার রাজ্য বিজেপিতে বড়সড় পরিবর্তন করা হল।

    বদলানো হল সবক’টি মোর্চার মুখ। 
  • রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হল সৌমিত্র খাঁ-কে।
  • তাঁর জায়গায় আনা হয়েছে ইন্দ্রনীল খাঁকে।
  • যিনি বিধানসভা ভোটে কসবা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও, জিততে পারেননি।
  • সৌমিত্র খাঁ-কে রাজ্য বিজেপির সহ সভাপতি করা হয়েছে।
  • মহিলা মোর্চার সভাপতি পদে অগ্নিমিত্রা পালের জায়গায় আনা হল তনুজা চক্রবর্তীকে।
  • অগ্নিমিত্রা পালকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • সাংসদ খগেন মুর্মুর জায়গায় উপজাতি মোর্চার প্রধান করা হয়েছে বিধায়ক জোয়েল মুর্মুকে। 

 

সম্প্রতি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের দূরত্ব নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। এই আবহে লকেট আগের মতোই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রয়ে গেলেন। তবে সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে রাজ্য বিজেপির পরিচিত এবং পুরনো মুখ সায়ন্তন বসুকে। ঘুরে দাঁড়াতে বিজেপির নতুন টিম কী কৌশল নিয়ে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget