এক্সপ্লোর

SC on Suvendu: শুভেন্দুর পঞ্চায়েত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

SC dismissed Suvendu' PIL on Panchayat Poll: বিরোধী দলনেতার পঞ্চায়েত মামলা খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ই বহাল, জট কাটল পঞ্চায়েত ভোটের। 

কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দায়ের করা মামলা খারিজ। বিরোধী দলনেতার পঞ্চায়েত মামলা খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। হাইকোর্টের রায়ই বহাল, জট কাটল পঞ্চায়েত ভোটের। 

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিলেন শুভেন্দু। কিন্তু শেষ অবধি পঞ্চায়েত নির্বাচনে নিয়ে মামলায় হস্তক্ষেপ করতে চাইল না দেশের শীর্ষ আদালত।পঞ্চায়েত ভোটের আগে কলকাতা হাইকোর্টে আইন শৃঙ্খলার পাশাপাশি বর্তমান ভোটার তালিকা এবং জাতিগত সমীক্ষার ভিত্তিতে আসন সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা।

পঞ্চায়েত ভোটের আগে তফশিলি জাতি, উপজাতি, এবং অন্য়ান্য পিছিয়ে পড়া শ্রেণির জনগণনা সংক্রান্ত একটি মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী।হাইকোর্টে এই মামলা করে, পঞ্চায়েত ভোটে আদালতের হস্তক্ষেপের দাবি করেছিলেন বিরোধী দলনেতা। আদালত জানিয়েছিল যে, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে। তবে শেষ অবধি বিরোধী দলনেতার পঞ্চায়েত মামলা খারিজ সুপ্রিম কোর্টে।

 প্রসঙ্গত, এবার বছরের শুরুতেই শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হারার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।' সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে। সেখানে অমিত শাহ-নরেন্দ্র মোদি বাংলায় সভা করবে বলে শোনা যাচ্ছে। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, '৪০ কেন ৫০০ সভা করুক, কিছু যায় আসে না। এর আগেও তো মিটিং করা হয়েছে।' অভিষেকের তোপ, ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও। 

আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার

অপরদিকে, এবার গতমাসেই সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবিতে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর দাবি ডিএ আন্দোলনকারীদের। ধর্নামঞ্চ থেকে প্রতিনিধিদল গেল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। তারপর তাঁরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি জানান।

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget