এক্সপ্লোর

Scam : স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগেও কি দুর্নীতি? রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

স্কুল সার্ভিস কমিশন, TET, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কো-অপারেটিভ সার্ভিস কমিশন, দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা : স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগেও কি দুর্নীতি হয়েছে? নিয়োগের জন্য গঠিত সিলেকশন কমিটি ঘিরে এমনই আশঙ্কা করছেন মামলাকারীরা। দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

স্কুল সার্ভিস কমিশন, TET, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কো-অপারেটিভ সার্ভিস কমিশন, দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ দুর্নীতির অভিযোগের পর এবার স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগেও দুর্নীতির আশঙ্কা। নিয়োগের জন্য গঠিত সিলেকশন কমিটি ঘিরেই এই আশঙ্কা করছেন মামলাকারীরা।

ঠিক কী অভিযোগ

স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগের জন্য ২০২১-এর ২৬শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। ১১ হাজার ৫২১টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। নিয়োগের জন্য জেলাভিত্তিক ২৮টি নির্বাচন কমিটি তৈরি করা হয়। মামলাকারীদের আইনজীবীর দাবি, এই ২৮টি নির্বাচন কমিটির সবকটিরই চেয়ারম্যান তৃণমূলের নেতারা। 

বর্তমান তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক বা তৃণমূলের প্রভাবশালী নেতাদের চেয়ারম্যান করা হয়েছে। সেই তালিকায় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিংহ, শ্যামল সাঁতরা, গৌতম দেব, শেখ সুফিয়ান, মলয় ঘটক, স্বপন দেবনাথ, শুভাশিস চক্রবর্তী, কানাইলাল আগরওয়ালের মতো নেতা-মন্ত্রীরা।

দু-সপ্তাহের মধ্যে হলফনামা চাইল হাইকোর্ট

এই নির্বাচন কমিটিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তাতে, দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই সময়ের মধ্যে কোনও নিয়োগ হলে তার ভাগ্য নির্ভর করবে মামলার ফলাফলের ওপর।

আরও এক নিয়োগ দুর্নীতি? অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিজেপি। 

এর আগেও স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। সে বার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, যা নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটিও গঠন করে আদালত। সে বার বলা হয়, ২০১৮ সালে স্বাস্থ্য দফতরের অধীনস্থ আদালতে জানান, তিনি স্নাতকোত্তর পাশ করেছেন। কিন্তু মেডিক্যাল টেকনোলজিতে এক বছরের ডিপ্লোমা করেছেন, এই কারণ দেখিয়ে তাঁকে ১২ নম্বর দেওয়া হয়। অথচ একজন স্নাতক পাশ প্রার্থীকে ১৫ নম্বর দেওয়া হয়। এই নিয়ে প্রথমে স্যাটের দ্বারস্থ হন মামলাকারী ব্যক্তি। সেখানে আবেদন খারিজ হলে সোজা হাইকোর্টে আবেদন জানান। 

আরও পড়ুন- মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি,প্রধানমন্ত্রী-রাজ্যপালকে চিঠি বিজেপি বিধায়কের

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের
Baruipur News: বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের
West Bengal News Live: বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur Incident: প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget