এক্সপ্লোর

Malda: শিয়ালের হামলায় জখম একাধিক, আতঙ্ক মালদার গ্রামে

Malda News: শিয়াল আতঙ্কের জেরে কার্যত থমকে গিয়েছে সাধারণ জনজীবন। প্রবল সমস্যায় পড়েছেন ওই গ্রামের বাসিন্দারা।

করুণাময় সিংহ, মালদা: শিয়ালের হামলায় নাজেহাল গোটা গ্রাম। বারবার হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী জখমও হয়েছেন। ঘটনাটি মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা (Bhaluka) কালীতলা গ্রামের। শিয়াল আতঙ্কের জেরে কার্যত থমকে গিয়েছে সাধারণ জনজীবন। প্রবল সমস্যায় পড়েছেন ওই গ্রামের বাসিন্দারা। গোটা ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।

কারা কারা জখম?
শিয়ালের (Fox) হামলায় জখমদের একজন হলেন মহাতাম রাম, আর একজন বিশু রাম। আরও এক আক্রান্তের নাম নগেন সরকার। সোমবার ভোর রাতে কালীতলা গ্রামে মহাতাম রাম তাঁর গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গিয়েছিল। সেই সময় একদল শিয়াল তার ওপর হামলা চালায় বলে গ্রামবাসীদের দাবি। শিয়ালের দল হামলা করার পরেই মহাতাম বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। তা শুনে তাঁর ছেলে বিশু রাম ছুটে আসে। তিনি তাঁর বাবাকে বাঁচাতে যান। তাঁর উপরও শিয়ালের দল হামলা চালায় বলে অভিযোগ। বিশুর হাতের আঙুলে কামড় দেয় শিয়ালের দল। এরপর আর একটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই বাসিন্দা নগেন সরকারের ওপর শিয়ালের দল হামলা (Fox Attacked) চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় জখম হন নগেন সরকার। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন গ্রামবাসীরা ছুটে আসেন। শিয়ালের হামলায় আরও দুই জনের জখম হওয়ার খবর মিলেছে।

হাসপাতালে চিকিৎসা:
এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় ভালুকা হাসপাতালে (Bhalula Hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ভর্তি করা হয়। চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা পরপর ঘটার পরে বর্তমানে গ্রামে শিয়ালের আতঙ্ক ছড়িয়েছে। শিয়ালের হামলার খবর দেওয়া হয়েছে বনদফতরে (Forest Department)। যদিও গ্রামবাসীদের অভিযোগ, এখনও বনদফতরের কেউ ওই গ্রামে যায়নি। ফলে গ্রামে আতঙ্ক আরও বেড়েছে। গ্রামবাসীদের দাবি, শিয়ালের হামলা রুখতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। এমন না হলে পরিস্থিতি আরও গুরুতর হবে বলে গ্রামবাসীদের দাবি।

ভালুকা গ্রাম পঞ্চায়েতের (Bhaluka Gram Panchayat) প্রধানের স্বামী চন্দন সাহা বলেন, 'আজ ভোরবেলায় এলাকায় পাঁচ থেকে সাতটা শিয়ালের দল হামলা চালিয়েছিল। শুনতে পেলাম পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বনদফতরে খবর দিয়েছি।'

আরও পড়ুন: ফের জোড়া বাঘের দর্শন সুন্দরবনের জঙ্গলে, ছবি ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget