এক্সপ্লোর

Saktigarh: শক্তিগড়ে গুলিতে ঝাঁঝরা কয়লা মাফিয়া, প্রকাশ্যে হামলার মুহূর্তের ফুটেজ

হামলার এক সপ্তাহ পার, রাজু ঝা খুনে এখনও আততায়ীরা অধরা। কেন খুন? কার নির্দেশে হামলা? শক্তিগড় শ্যুটআউটে এখনও রহস্য। 

পার্থপ্রতিম ঘোষ ও কৌশিক গাঁতাইত, শক্তিগড়: কিছুদিন আগে শক্তিগড়ে (Saktigarh) গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন কয়লা মাফিয়া। এবার প্রকাশ্যে এল হামলার মুহূর্তের ফুটেজ। ইউ টার্ন নিয়ে আসে নীল ব্যালেনো গাড়ি, ঘিরে ধরে গুলিবৃষ্টি। ঝালমুড়ি খেয়ে লতিফ-ব্রতীন গাড়িতে উঠতেই রাজুর উপরে হামলা। হামলার এক সপ্তাহ পার, রাজু ঝা খুনে এখনও আততায়ীরা অধরা। কেন খুন? কার নির্দেশে হামলা? শক্তিগড় শ্যুটআউটে এখনও রহস্য। 

হাড়হিম করা ফুটেজে: এবিপি আনন্দের হাতে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। হাড়হিম করা ফুটেজে দেখা যাচ্ছে ভর সন্ধ্যায় গাড়ি করে এসে রাজু ঝাকে গুলি করছে ২ দুষ্কৃতী। মৃত্যু নিশ্চিত করতে পর পর চালানো হয় গুলি। ঘটনার পর ১ সপ্তাহ কেটে গেছে। এখনও অধরা দুষ্কৃতীরা।

২৫ সেকেন্ডের নিখুঁত অপারেশন: গুলিতে ঝাঁঝরা কয়লা মাফিয়া রাজু ঝা। হাড়হিম করা খুনের মূহুর্ত। এবিপি আনন্দের হাতে রাজু খুনের সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে শক্তিগড়ে দাঁড়িয়ে রয়েছে রাজু-লতিফের সাদা ফরচুনার গাড়ি। রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন আব্দুল লতিফ ও রাজুর আরেক সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়। 

একটি নীল ব্যালেনো গাড়ি প্রথমে বর্ধমানের দিকে গেল। পরে সেই গাড়ি ইউ টার্ন করে আসে সাদা ফরচুনার গাড়িটির দিকে। গাড়ি থেকে নামে ৩ জন, একজনের মুখ মাস্কে ঢাকা ছিল। হাতে সেভেন এমএম পিস্তল নিয়ে ফরচুনার গাড়ির দিকে এগিয়ে যায় ২ জন।
জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে চারদিকে নজর রাখছিল আরেকজন। লতিফ ও ব্রতীন গাড়িতে উঠতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাল হলুদ পোশাক পরা এক ব্যক্তি। 

পিছন থেকে এসে গুলি চালায় আরও এক ব্যক্তি। মৃত্যু নিশ্চিত করতে পর পর চালানো হয় গুলি। প্রাণে বাঁচতে শুয়ে পড়েন গাড়িতে বসে থাকা লতিফ। নিখুত অপারেশনের পর গাড়িতে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর, সামনের ২টি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ২৫ সেকেন্ডের হাড়হিম করা এই অপারেশনের ছবি। তবে সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের   মুখ স্পষ্ট নয়। গোটা ঘটনায় শক্তিগড়ের জাতীয় সড়কের নিরাপত্তা।

কয়লা মাফিয়া রাজু ঝা খুনের পর কেটে গেছে ১ সপ্তাহ। কিন্তু এখনও অধরা দুষ্কৃতীরা। ঘটনার পরেই কর্পূরের মতো উবে গেলেন আব্দুল লতিফ, কোথায় তিনি? এই প্রশ্নেরও এখন উত্তর নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget