এক্সপ্লোর

Shantanu Sen: আরও ডানাছাঁটা হল, এবার সরকারি প্রতিনিধি হিসেবে মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন !

West Bengal State Medical Council: শেষমেশ দেখা গেল, স্বাস্থ্য দফতরের তরফ থেকে মেডিক্যাল কাউন্সিলের সভাপতির সুপারিশই মেনে নেওয়া হল।  

ঝিলম করঞ্জাই, কলকাতা : আরও ডানাছাঁটা হল শান্তনু সেনের। সরকারি প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন, এমনই খবর সূত্রের। এর আগে NRS মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। তৃণমূলের মুখপাত্র পদ থেকে আগেই সরানো হয়েছে তৃণমূলের চিকিৎসক নেতাকে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। খুব শীঘ্রই তাঁর জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করা হবে। 

এই সিদ্ধান্তের কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কারণ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি এর আগে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকারি প্রতিনিধি পদ থেকে শান্তনু সেনকে যেন সরিয়ে দেওয়া হয়। কারণ, বেশকিছু বৈঠকে তিনি আসেননি। মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তিনবারের বেশি উপস্থিত না থাকলেই তাঁকে সরিয়ে দেওয়া যায়। সেইমতো স্বাস্থ্য দফতরকে চিঠি লিখেছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাল্টা চিঠি লিখেছিলেন শান্তনু সেন। স্বাস্থ্য সচিব এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি লিখেছিলেন। শেষমেশ দেখা গেল, স্বাস্থ্য দফতরের তরফ থেকে মেডিক্যাল কাউন্সিলের সভাপতির সুপারিশই মেনে নেওয়া হল।  

এ প্রসঙ্গে শান্তনু সেন বলেন, মিডিয়ার কাছ থেকে এটা শুনেছি। অফিসিয়াল কোনও কমিউনিকেশন পাইনি। অফিসিয়াল কমিউনিকেশন না পেলে এ ব্যাপারে কিছুই বলতে পারব না। তবে, এটা সরকারি সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর এক্তিয়ার আছে যে কোনও সময় যে কোনও সিদ্ধান্ত নেওয়ার। তিনি সেটা নিতেই পারেন। যদিও কাউন্সিল নিয়ে আমার কিছু কথা বলার ছিল। যেগুলো আমি কখনোই প্রকাশ্যে বলব না। চিঠি দিয়ে জানিয়েওছিলাম। যদি কখনো সরকার, স্বাস্থ্য সচিব বা মুখ্য়মন্ত্রী আমার কাছ থেকে জানতে চান, আমি নিশ্চয়ই বলব। তিনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলেন। তার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ।   

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনার পর, কার্যত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের উল্টো সুরে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন শান্তনু সেন। তারপর তাঁকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর শান্তনু সেনের নিরাপত্তা তুলে নেয় রাজ্য সরকার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget