এক্সপ্লোর

Shootout: ভরসন্ধ্যায় দোকানে শ্যুটআউট, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার মূল অভিযুক্ত

উদ্ধার করা হয়েছে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত ব্যক্তির বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকার দাসপাড়ার সুকান্ত পার্কে গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করা হল। শনিবার সন্ধ্যায় একটি চাউমিনের দোকানে গুলি চলার ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে জগদীপোতা ঝিলপাড় এলাকা থেকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সুবল ভক্তকে। 

উদ্ধার করা হয়েছে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত ব্যক্তির বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। যে দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে সেই দোকানের মালিকের আত্মীয়ের সঙ্গে বচসা বাধে অভিযুক্তের। তারপরেই গুলি চালায়। সেই বচসার জেরেই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত কে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা।

ধের পর বৃহস্পতিবার, আসানসোলে (Asansol) ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর! বিকেল চারটেয় স্কুটারে চেপে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র দুষ্কৃতীরা। স্কুটারে পেট্রোল ভরার পরই গুলি, অল্পের জন্য রক্ষা মহিলা কর্মীর।     

আসানসোলেও শ্যুটআউট: অন্যদিকে আসানসোলে দফায় দফায় শ্যুটআউটের ঘটনা সামনে এসেছে। পুরুলিয়া, রানাঘাট, হলদিয়ার পর এবার আসানসোল। গয়নার শোরুম, সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতির পর এবার আসানসোলে পেট্রোল পাম্পে চলল গুলি।বৃহস্পতিবার তখন, বিকেল পৌনে চারটে। আসানসোলের সালানপুরের একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে আসে ৩ যুবক। তিনজনেরই মাথায় ছিল টুপি।  

ঠিক কী ঘটেছিল? 

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, একজন চালকের আসনে বসে, অন্যজন ব্যস্ত মোবাইল ফোনে। আর একজন দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে।  পাম্পের মহিলা কর্মী তেল ভরা শুরু করতেই, তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি চালানোর চেষ্টা করে কোমরে হাত দিয়ে দাঁড়ানো যুবক। কিন্তু মিস ফায়ার হয়ে যাওয়ায় মহিলা কর্মী পালিয়ে যেতে সক্ষম হন।বেগতিক দেখে, শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এমন কাণ্ড করল দুষ্কৃতীরা? মহিলাকর্মীকে চুলের মুঠি করে কেন গুলি চালাল তারা? টাকা পয়সা ছিনতাই না করেই কেন পালাল? কোথা থেকে এসেছিল তারা? খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget