এক্সপ্লোর

Siliguri : শিলিগুড়ির বিধায়কের নামে ভুয়ো প্রোফাইল খুলে ম্যাসেঞ্জার অ্যাপে টাকা চাওয়ার অভিযোগ !

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে ভুয়ো প্রোফাইল খুলে পরিচিতদের কাছ থেকে ম্যাসেঞ্জার অ্যাপে টাকা চাওয়ার অভিযোগ।

বাচ্চু দাস, শিলিগুড়ি(দার্জিলিং) : শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে ভুয়ো প্রোফাইল খুলে পরিচিতদের কাছ থেকে ম্যাসেঞ্জার অ্যাপে টাকা চাওয়ার অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ভিডিও বার্তা দিলেন বিজেপি বিধায়ক। আমাকে ও দলকে বদনাম করতেই এসব করা হচ্ছে বলে অভিযোগ বিধায়কের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

চেনা ছকে ফের প্রতারণার চেষ্টা। ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে পরিচিতদের থেকে টাকা চাওয়ার অভিযোগ। এবার প্রতারণার শিকার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বর্তমানে দলীয় কাজে তিনি কলকাতায় রয়েছেন। 

বিধায়কের অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল তৈরি করা হয়েছে। তারপর সেই প্রোফাইল ব্যবহার করে, ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ করা হয়। সেই মেসেজ পেয়ে শনিবার তাঁকে অনেকে ফোন করেন বলেও দাবি বিধায়কের। 

তখনই বিষয়টি সামনে আসে। সঙ্গে সঙ্গেই নিজের ফেসবুক পেজ থেকে সবাইকে সতর্ক করে ভিডিও বার্তা দেন বিধায়ক। পাশাপাশি, শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও ফোনে বিষয়টি জানান তিনি। শঙ্কর ঘোষ বলেন, আমার ফেসবুক প্রোফাইল দীর্ঘদিনের। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমাকে এবং আমার দলকে বদনাম করতেই এটা করা হতে পারে।

আরও পড়ুন ; সমতলের মেঘমুক্ত আকাশের ক্যানভাসে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত শিলিগুড়িবাসী

দার্জিলিং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ফেসবুক কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। কেন্দ্রের সর্বোচ্চ ক্রাইম নিয়ন্ত্রণকারী যে সংস্থা রয়েছে তাদের দিয়ে এই চক্রান্তকে ধরতে পারলে এবং শাস্তি দিতে পারলে একটা দৃষ্টান্ত তৈরি হবে। এতে সাধারণ মানুষের উপকার হবে।

সম্প্রতি একই কায়দায় প্রতারণার শিকার হন শিক্ষাবিদ পবিত্র সরকার! তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক করে মেসেঞ্জারে টাকা চেয়ে মেসেজ পাঠানোর অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক দেবনারায়ণ সরকারও। এবার একই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?

ভিডিও

Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল
Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget