এক্সপ্লোর

SIR News: বিয়ের দিনই SIR শুনানিতে ডাক! বর বেশেই নথি জমা দিতে গেলেন তরুণ

SIR News Update: বিয়ের সাজে পাত্রের শুনানি কেন্দ্রে হাজির হয়, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাত্রের বাবা আলমগীর শেখ ও পরিবারের অন্যান্য সদস্যরা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিয়ের দিনেও এসআইআর শুনানিতে হাজির বর, পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।
  • বীরভূমের নানুরে বিয়ের দিনেই এসআইআর শুনানির নোটিস পেয়ে আসেন পাত্র।
  • ভোটার আইডি-তে নামের ভুলের কারণে এই নোটিস পাঠানো হয়েছিল।
  • নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: SIR আবহে এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও নথি জমা দিতে গিয়ে, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ তো কোথাও আবার অসুস্থ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে লাইনে। আর এমনই একটা অবাক করা ঘটনা ঘটল বীরভূমে। বিয়ের দিনই SIR-এর হিয়ারিং-এ ডাক। আর সেই কারণেই, একেবারে বর বেশে SIR-এর কেন্দ্রে হাজির হলেন পাত্র! ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুরে।

নানুর থানার খুঁজুটিপাড়া গ্রামের বাসিন্দা, আলমগীর শেখের পুত্র শেখ কবীর আকবর রানার সঙ্গে, সোমবার বিবাহ হওয়ার কথা সাঁইথিয়া থানার অমরপুর গ্রামের এক তরুণীর। পূর্ব নির্ধারিত দিন অনুসারে, সোমবারই বিয়ের অনুষ্ঠান। কিন্তু কয়েকদিন আগে, নির্বাচন কমিশনের পাঠানো শুনানির নোটিসে বিপাকে পড়েন পাত্র ও তার পরিবার। পরিবার সূত্রে জানা যায়, নাম সংক্রান্ত একটি ভুলের কারণে, ৩ দিন আগেই শেখ কবীর আকবর রানার নামে, নানুর বিডিও অফিস চত্বরে অবস্থিত হিয়ারিং কেন্দ্রে হাজিরার নোটিস পাঠানো হয়। তবে বিয়ের দিন আগে থেকে নির্ধারিত থাকায় সেই দিন পরিবর্তন করা সম্ভব হয়নি। শেষমেশ বিয়ে কর যাওয়ার পথেই বরকে হিয়ারিং কেন্দ্রে হাজির হতে হয়। 

বিয়ের সাজে পাত্রের শুনানি কেন্দ্রে হাজির হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাত্রের বাবা আলমগীর শেখ ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদের অভিযোগ, 'নামের সামান্য ভুলের জন্য বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে এভাবে হয়রানি হওয়া খুবই দুর্ভাগ্যজনক। প্রশাসনের একটু মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল।' যদিও নির্দিষ্ট সময়ে হিয়ারিং-এ হাজিরা দিয়ে, পরে বিয়ের উদ্দেশ্যে রওনা দেন পাত্র। সেই কারণে, বিয়ের অনুষ্ঠান শুরু হতে দেরি হয়েছে বলেও জানিয়েছে পরিবার। 

অন্যদিকে, SIR নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। বহু সাধারণ মানুষের উদ্বেগ দূর করে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শুনানিতে প্রামাণ্য় নথি হিসেবে নিতে হবে মাধ্য়মিকের অ্য়াডমিট কার্ড। সেই সঙ্গে সর্বোচ্চ এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও ভোটার চাইলে শুনানিতে একজনকে নিয়ে যেতে পারেন। তিনি BLA হলেও বাধা নেই। SIR নিয়ে সুপ্রিম কোর্টে পরপর ধাক্কা খেল নির্বাচন কমিশন।
অন্য়দিকে, আইনশৃঙ্খলা প্রসঙ্গে রাজ্য় সরকারকেও দায়িত্ব মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট! সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, শুনানিতে অ্য়াডমিট কার্ড প্রামাণ্য় নথি হিসেবে নিতে হবে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget