এক্সপ্লোর

Sonali Guha : 'মমতাদিই দুর্নীতিতে আকৃষ্ট, অভিষেক জননেতা নন', ফের বিস্ফোরক মমতার একদা ছায়াসঙ্গী সোনালি

Sonali Guha Made Explosive Comment : 'মমতা বলতেন দুর্নীতি হঠাও, CPM হঠাও রাজ্য বাঁচাও। CPM তো হঠে গিয়েছে, কিন্তু সেই মমতাদিই দুর্নীতিতে আকৃষ্ট'

হিন্দোল দে ও আশাবুল হোসেন , কলকাতা :  তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সোনালি গুহ ( Sonali Guha ) । দুর্নীতি থেকে ডিএ, বিভিন্ন ইস্য়ুতে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তৃণমূল ( TMC ) ছেড়ে বিজেপিতে ( BJP ) গিয়ে, একুশের বিধানসভা ভোটের পর, আবার তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই একদা ছায়াসঙ্গী। কিন্তু, তা আর হয়নি। এবার ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব তিনি।

' মমতাদিই দুর্নীতিতে আকৃষ্ট'

বিজেপি নেত্রী সোনালি গুহ বলেন, মমতা বলতেন দুর্নীতি হঠাও, CPM হঠাও রাজ্য বাঁচাও। CPM তো হঠে গিয়েছে, কিন্তু সেই মমতাদিই দুর্নীতিতে আকৃষ্ট, নিমজ্জিত হয়ে যাচ্ছেন।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা সর্বক্ষণের সঙ্গী। দলের বৈঠক হোক, কিংবা আন্দোলন, ধর্না, একটা সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রায় ছায়াসঙ্গী ছিলেন সোনালি গুহ। এবার সেই তিনিই তৃণমূলের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ!

'শুধু আপনারা খাবেন আর কেউ খাবে না, সেটা হবে না'

বিজেপি নেত্রী সোনালি গুহ বলেন, ' এখন তৃণমূল কংগ্রেস করলেই লোকে চোর চোর বলছেন। এই তৃণমূল কংগ্রেস আমরা যে, তৃণমূল তৈরি করেছিলাম, সেটা এমন ছিল না। সততার প্রতীক বলতাম মমতাকে, আর এখন তো তৃণমূল কংগ্রেস মানেই কোটি কোটি টাকা। আর সে কারণেই বলছি, শুধু আপনারা খাবেন আর কেউ খাবে না, সেটা হবে না। ' 

পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,' যে অভিযোগ আপনি তৃণমূল কংগ্রেস সম্পর্কে করছেন তাতে দুয়ারে দুয়ারে ঘুরছেন কেন? বিজেপি একটা ধাপার মাঠের পার্টি। বিজেপি করতে হলে, সাংগঠনিক দক্ষতা দিয়ে বিজেপি করুন। তার জন্য কুৎসা করতে কেন হবে? আর যদি ফিরতে হত, তাহলে কুৎসা কেন? ' 

গত কয়েক বছরে সোনালি গুহর রাজনৈতিক অবস্থানও বদলেছে বারবার। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানে কেঁদে ফেলেছিলেন তিনি। এরপর বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালি গুহ। তবে দলবদলের পর, সাতগাছিয়ার চারবারের তৃণমূল বিধায়ক সোনালি গুহকে টিকিট দেয়নি বিজেপি-ও। শেষমেশ বিধানসভা ভোটে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে তৃণমূল। আর তারপরই বিজেপিতে বেসুরো গাইতে শুরু করেন সোনালি। ট্যুইটারে তিনি লেখেন,
'আবেগপূর্ণ হয়ে, চরম অভিমানে, ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। সেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না! দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন!' 

কিন্তু, তৃণমূল সোনালিকে ফিরিয়ে নেয়নি। এরপরই সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিএ আন্দোলনকারীদের মহামিছিলে হাজির হয়ে, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন সোনালি গুহ। অভিষেককেও নিশানা করতে ছাড়েননি সোনালি। তাঁর সাফ কথা, ' দুর্নীতি থেকে মুখ ঘোরানোর জন্যই তিনি এই নবজোয়ার করছেন। তিনি নেতাই নয়, নবজোয়ারের কোনও প্রভাব পড়বে না। মমতা জননেত্রী, অভিষেক কোনও সংগ্রামই কখনও করেননি।' 

তৃণমূলের সোনালি অধ্য়ায় এখন অতীত। কিন্তু, সোনালির ভবিষ্য়ৎ কী? সেই উত্তরও ভবিষ্য়তের ঝুলিতই।

আরও পড়ুন :

গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget