এক্সপ্লোর

Royal Bengal Tiger: অধরা রয়্যাল বেঙ্গল, বাঘের ভয়ে কাঁপুনি কুলতলিতে

গতকাল কুলতলির ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগণা: এলাকায় ঢুকেছে দক্ষিণরায়। শীত কমলেও, বাঘের ভয়ে কাঁপুনি কুলতলিতে। এখনও অধরা রয়্যাল বেঙ্গল। আরও পশ্চিমদিকে সরে ঘাঁটি গাড়তে পারে পিয়ালি নদীর ধারে পর্যটকপ্রিয় কেল্লার আশপাশে। ঘুম উড়েছে প্রশাসনের।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এখনও বাঘকে খাঁচাবন্দি করা যায়নি। গতকাল কুলতলির ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। বাঘ বন্দি করতে খাঁচা পাতা হয়। বসে রাত পাহারা। তবে সকাল পর্যন্ত রয়্যাল বেঙ্গল ধরা পড়েনি। 

গরানকাঠির জঙ্গল থেকে বেরিয়ে পিয়ালি নদী পেরিয়ে বাঘটি কাছের ডোঙাজোড়া গ্রামে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা বন দফতরের কর্মীদের।  এই গ্রামেই রয়েছে পুরনো কেল্লা। শীতের মরশুমে পর্যটকদের যাতায়াত বেড়েছে। বাঘ কেল্লার আশেপাশে পৌঁছে গেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে ঘুম উড়েছে প্রশাসনের।

মৈপীঠে বাঘ বেরোনোর পর এবার কুলতলিতে বাঘের দেখা মিলেছে বলে দাবি করেন এক মহিলা। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল কুলতলির গায়েনের চকে বাঘের পায়ের ছাপ দেখা যায়।এরই মধ্যে আজ সকালে গায়েনের চক থেকে ৫ কিলোমিটার দূরে ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি।খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে কুলতলি থানার পুলিশ। 

মৎস্যজীবীরা (Fishermen) দাবি করেন, মাতলা নদী বাঁধ লাগোয়া গায়েনের চক এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। একথা জানাজানি হতে, এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা পুলিশ ও বন দফতরে খবর দেন।প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হয়। আতঙ্কে মশাল জ্বালিয়ে রাত পাহারায় নামেন গ্রামবাসীরা।  বাঘ না অন্য কোনও পশুর পায়ের ছাপ?  তা খতিয়ে দেখে পুলিশ ও বন দফতর। খতিয়ে দেখে জানা যায়, ওই পায়ের ছাপ ডোরাকাটারই। এরপর তাকে দেখাও গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় এক মহিলা। 

উল্লেখ্য, কিছুদিন আগেই বাঘ ঢুকে পড়েছিল কুলতলীরই  মৈপীঠের গ্রামে।   দিনভর উৎকণ্ঠার পর  অবশেষে খাঁচাবন্দি করা হয় রয়্যাল বেঙ্গলকে। বাঘকে খাঁচাবন্দি দেখে হাঁফ ছেড়ে বাঁচেন ভুবনেশ্বরীর গ্রামের  বাসিন্দারা।বাঘের দেখা পাওযার খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ রায়ের বাহনকে দেখতে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ভুবনেশ্বরী গ্রামে লোকে লোকারণ্য হয়ে যায়। ঘটনার দিন ভোরে একঝলক দেখা দিয়েই পাক ধান খেতের মধ্যে মিশে গিয়েছিল হলুদ-ডোরাকাটা শরীরটা।কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে বাঘের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। জল আর জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই লোকালয়ে রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা জানতে পেরেই তড়িঘড়ি চলে আসে বন দফতর ও পুলিশ।শুরু হয় বাঘকে বাগে আনার তোড়জোড়।পাতা হয় ফাঁদ। জাল দিয়ে ঘিরে ফেলা হয় ধানের খেত। অবশেষে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে।

সেরা শিরোনাম

Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!
Rahul Gandhi News | সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget