এক্সপ্লোর

Canning Stadium Incident: যুবভারতীর আতঙ্ক ফিরল ক্যানিং স্টেডিয়ামে ! MLA কাপ ফাইনাল ঘিরে দর্শকদের হুড়োহুড়ি; পদপিষ্টে জখম শিশু-সহ ৭

MLA Cup Final : পুলিশের ব্যারিকেড, গেট ভেঙে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন চিত্রতারকা অঙ্কুশ-ঐন্দ্রিলাও।

হিন্দোল দে, ক্যানিং : যুবভারতী স্টেডিয়ামের আতঙ্ক ফিরল ক্যানিং স্টেডিয়ামে। ক্যানিং পশ্চিমে MLA কাপ ফাইনাল ঘিরে তুমুল অশান্তি ছড়াল। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম শিশু-সহ অন্তত ৭ জন। ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়ায় এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগ। সাড়ে ৭ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে জনপ্রতি ২০ টাকার টিকিট বিক্রি করা হয়। পুলিশের ব্যারিকেড, গেট ভেঙে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন চিত্রতারকা অঙ্কুশ-ঐন্দ্রিলাও।

বিস্তারিত...

গতকাল ক্যানিং পশ্চিমে MLA কাপ ফাইনাল ছিল। গড়িয়া ও নিউটাউনের টিমের মধ্যে ছিল সেই খেলা। পুলিশ সূত্রে খবর, ক্যানিং স্টেডিয়ামে সাড় ৭ হাজার আসন রয়েছে। তার থেকেও বেশি সংখ্যায় টিকিট বিক্রির অভিযোগ উঠে আসছে। বহু সংখ্যক দর্শক হুড়োহুড়ি করে গেট ভেঙে ভিতরে ঢুকতে যায়। এই সময়ে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু, বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়নি। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন পদপিষ্ট হয়। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর, সাতজন পদপিষ্ট হয়েছে। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তাতে ছিলেন অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তাঁদের দেখতে এবং খেলা দেখার জন্য দর্শকদের ভিড় জমে যায়। হুড়োহুড়ির জেরে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানা।

এ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, "গতকাল ফাইনাল ছিল। সামগ্রিকভাবে ১৫ থেকে ১৭ হাজার মানুষের বসার এবং দাঁড়ানোর ব্যবস্থা আছে। ফুটবলের প্রতি মানুষের যে টান-উত্তেজনা, তাতে প্রায় ৭০-৮০ হাজার মানুষের উপস্থিতি হয়। স্বাভাাবিক কারণে, আমরা ঢুকতে দিতে পারিনি। রাস্তায় প্রচুর মানুষ ছিল। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল। ধাক্কাধাক্কিতে ৮-১০ জন লোক পড়ে যায়। বেশ কয়েকজন আহত হয়।"

কী হয়েছিল যুবভারতীতে ?

কয়েক মাস ধরেই মেসি ম্যানিয়ায় ভুগছিল কলকাতা। ১৩ ডিসেম্বর যুবভারতীতে ফুটবলের রাজপুত্র পা দিতেই, সেই উন্মাদনার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু মেসি মাঠ ছাড়তেই উন্মাদনার ছবিটা মুহূর্তে বদলে যায় চরম বিশৃঙ্খলায়। মেসিকে ঘিরে যে আবেগ...  তা ক্রমে পরিণত হয় অস্বাভাবিক ক্রোধ.. রোষে। যুবভারতীতে জ্বলে আগুন ! ভেঙে উপড়ে ফেলা হয় ক্য়ানোপি, স্টেডিয়াম থেকে মাঠে ধেয়ে আসে রাশি রাশি জলের বোতল। তাণ্ডব সামলাতে কার্যত পর্যুদস্ত হতে হয় পুলিশকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget