এক্সপ্লোর

South 24 Paraganas News: সাতসকালে দুর্ঘটনা বারুইপুরে, মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই মহিলার

South 24 Paraganas Road Accident News:সেই সময় ক্যানিং থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক ধাক্কা মারে তাঁদেরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর জখম হন মুর্শিদা ঢালী।

 রঞ্জিৎ হালদার, বারুইপুর:  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur)  সাত সকালে   পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল দুইজনের (Death)। বুধবার সকালে এই মর্মান্তিক  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার রামনগর এলাকায়। নিহতের নাম শিবানী মন্ডল (২৫) ও মুর্শিদা ঢালী( ৩২)। রাম নগর এলাকার বাসিন্দা তাঁরা।

এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন শিবানী ও তার সঙ্গী মুর্শিদা। সেই সময় ক্যানিং থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক ধাক্কা মারে তাঁদেরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর জখম হন মুর্শিদা ঢালী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কলকাতার হাসপাতালে  নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মুর্শিদার। অন্যদিকে, ঘাতক গাড়িটিকে স্থানীয়রা আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

 কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছিল কুলপি থানার কচুবেড়িয়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১২ টা নাগাদ  হটুগঞ্জের বাসিন্দা সুজয় মন্ডল ও বিজয় মন্ডল বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কচুবেড়িয়া মোড়ে উল্টো দিক থেকেএ কটি ট্রাক  তাঁদেরকে সজোরে ধাক্কা মারে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে জানায়। সুজয় ও বিজয় সম্পর্কে খুড়তুতো ভাই। এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করে কুলপি থানার পুলিশ। পাশাপাশি দেহ দুটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়।

এর আগে, ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর। বালি বোঝাই লরি চাপা দিয়ে চলে যায় প্রভাত কুমার নস্কর (৪৪) নামে ওই সাইকেল আরোহীকে। ওই দিন সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছ ক্যানিংয়ের ধোলিরবাটি মোড়ে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক লরিটির খোঁজে শুরু হয় তল্লাশি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget