এক্সপ্লোর

Bhangar: বাসন্তীতে ধুন্ধুমার, চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলেরই একাংশের

দলীয় কোন্দলের জেরে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তীতে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূলের এক পক্ষ।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে (Basanti) তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দল (Inner Clash)। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূলের (TMC) একাংশ। বিক্ষুব্ধদের অভিযোগ, এলাকায় পৃথক গোষ্ঠী তৈরির চেষ্টা করছেন তৃণমূল (TMC) বিধায়ক। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক। তৃণমূলে (TMC) ফাটল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

দলীয় কোন্দল তৃণমূলের: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে, ফের একবার প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের (TMC) ফাটল। দলীয় কোন্দলের জেরে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তীতে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূলের এক পক্ষ। আরেকপক্ষ তাদের সরাতে গেলে, দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি বেধে যায়। কিন্তু কী নিয়ে এই অশান্তি? স্থানীয় তৃণমূলকর্মীদের একাংশের অভিযোগ, এলাকায় পৃথক একটি গোষ্ঠী তৈরি করছেন, স্থানীয় বিধায়ক, শ্য়ামল মণ্ডল। 

কী অভিযোগ কর্মী - সমর্থকদের: দলীয় বৈঠক, কর্মসূচিতে ডাকা হচ্ছে না, এই অভিযোগ এলাকার দীর্ঘদিন ধরে তৃণমূল করা কর্মী - সমর্থকদের। রবিবার, বাসন্তীতে একটি সভার আয়োজন করা হয়। অভিযোগ, সেই সভায় ডাকা হয়নি পুরনো কর্মীদের।প্রতিবাদে, বাসন্তীর কলতলা মোড়ে, সেই সভায় যাওয়ার পথে, চন্দ্রিমা ভট্টাচার্যের গাড়ি ঘিরে প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। 

বাসন্তী ব্লকের তৃণমূল নেতা শিবনাথ মণ্ডলের কথায়, শ্য়ামল মণ্ডলকে আমরা জিতিয়েছি। অভিষেকের নির্দেশ মতো আজ দলীয় মিটিং হওয়ার কথা। অভিষেকের নির্দেশকে অ্য়াভয়েড করে, কিছু তোলাবাজ, ম্য়ানগ্রোভ ধ্বস করে ফিসারি করছে, এইভাবে বিশৃঙ্খলা করছে। ব্লক তৃণমূল কমগ্রেসকে দুর্নাম করছে। কলঙ্কিত করছে। শ্য়ামল মণ্ডল এলাকায় আলাদা গোষ্ঠী তৈরি করে বিভাজন করার চেষ্টা করছে।

বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্য়ামল মণ্ডল বলছেন, ওটা বিক্ষোভ নয়। গোষ্ঠী সংঘর্ষ নয়। মনের অমিল আছে। শাখা প্রশাখা গজাচ্ছে। এটা দ্রুত সমাধান হবে। কোনও ঝগড়া, কথা কাটাকাটি হয়নি।  ভালোভাবেই জানানো হয়েছে। ৩টে-৪টে করে চিঠি দেওয়া হয়েছে। 

চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, 'কোনও বিক্ষোভ নয়। আমায় সবাই পছন্দ করে তা নয়। আমিও সবাইকে পছন্দ করি, তা নয়। ক্ষোভ বিক্ষোভ নয়'। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব বিরোধীদের বাড়তি সুবিধা পাইয়ে দেবে নাতো?

আরও পড়ুন: Birbhum : অভিযোগ একাধিক, এবার মহম্মদবাজারে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীর

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget