এক্সপ্লোর

South 24 Pargana News: বাথটাবে স্নান বাঘের, সঙ্গে ওআরএস মেশানো জল

South 24 Pargana Update:বৈশাখে প্রকৃতি যেভাবে চোখ রাঙাচ্ছে, নিস্তার নেই সুন্দরবনের কেঁদো বাঘেরও। সেই বাঘের ত্রাতা বনবিভাগের কর্মীরা।


শান্তনু নস্কর, ঝড়খালি, দক্ষিণ ২৪ পরগনা: হোক না সুন্দরবনের বাঘ, তারও তো গরম লাগে। বৈশাখে প্রকৃতি যেভাবে চোখ রাঙাচ্ছে, নিস্তার নেই সুন্দরবনের কেঁদো বাঘেরও। সেই বাঘের ত্রাতা বনবিভাগের কর্মীরা। স্নানের জন্য বাথটাব, খাওয়ার জন্য মিষ্টি জল। ব্যবস্থা হচ্ছে সব কিছুরই। 

কোথায় এত ব্যবস্থা?
দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে গড়ে তোলা হয়েছে বনবিভাগের ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র। এখন যার নাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক (WILD ANIMAL PARK)। সেখানেই রাখা হয় অসুস্থ বাঘদের। শুশ্রূষা করা হয়। ভরা বৈশাখে বাংলায় আগুন ঝড়াচ্ছে প্রকৃতি। একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনাতেও তুঙ্গে গরম। এই সময়েই ওই পার্কে রয়েছে দুটি বাঘ ও একটি বাঘিনী। প্রবল গরমে তাদের সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ করছেন বনবিভাগের কর্মীরা। 

কী কী পদক্ষেপ?
প্রতিদিন নিয়ম করে সেখানে থাকা দুটি বাঘ ও একটি বাঘিনীকে খাওয়ানো হচ্ছে ওআরএস মেশানো জল। প্রতিদিন প্রায় ৭-৮ লিটার জল খাওয়ানো হচ্ছে। তার সঙ্গেই দেওয়া হয়েছে যাবতীয় ওষুধ। গরমের জন্য খাবারের মেনুও বদলে গিয়েছে। এখন প্রতিদিন ৫-৬ কেজি করে মোষের মাংস খাওয়ানো হচ্ছে বাঘগুলিকে। এলাহি ব্যবস্থা করা হয়েছে স্নানের জন্যও। দুটি বাঘের পরে বাথটাব বসানো হয়েছে। একটি বাঘের ঘরে খনন করা হয়েছে পুকুর। প্রতিটি বাথটাব এবং পুকুরেই দেওয়া আছে মিষ্টি জল। জলের মানের দিকেও নজর রাখা হচ্ছে। প্রত্যেক দিন পাল্টানো হচ্ছে জলাধারের সেই জল। গরম থেকে বাঁচতে সেই বাথটাব ভরসা ডোরাকাটার। মাঝে মধ্যেই সেই বাথটাবে শরীর ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে বাঘগুলিকে। এতেই শেষ নয়। রয়েছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থাও। পাইপের সাহায্যে জল ছিটিয়ে বৃষ্টির মতো করে দেওয়া হচ্ছে বাঘের গায়ে। রাখা হয়েছে বিরাট সাইজের ফ্যান। দিনে তিন বার করে স্নান করানো হচ্ছে প্রচন্ড গরমের হাত থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঁচাতে।

আরও পড়ুন: " ওদের মতো দায়িত্বজ্ঞানহীন হতে পারব না", ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget