এক্সপ্লোর

Ukraine-Russia War: দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে ইউক্রেন থেকে ফিরলেন সোনারপুরের ৩ ডাক্তারি পড়ুয়া

চলছে লাগাতার আক্রমণ। ৪ শহরে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মাইকোলেভে সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। ক্রমশ দীর্ঘ হতে থাকা যুদ্ধে আরও বেশি করে রক্তাক্ত হচ্ছে কৃষ্ণসাগরের তীরবর্তী দেশ। 

হিন্দোল দে, রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: যুদ্ধে ক্ষতবিক্ষত ইউক্রেন (Ukraine) থেকে ঘরে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সোনারপুরের (Sonarpur) তিন ডাক্তারি পড়ুয়া। কারও কথায় উঠে এল দুর্বিষহ অভিজ্ঞতা। কারোর মুখে ঘরে ফেরার শান্তি। কেউ আবার নির্বিঘ্ন ফিরেও কেরিয়ার নিয়ে চিন্তায়। ইউক্রেন কব্জা করতে মরিয়া রাশিয়া (Russia)। 

চলছে লাগাতার আক্রমণ। ৪ শহরে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মাইকোলেভে সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। ক্রমশ দীর্ঘ হতে থাকা যুদ্ধে আরও বেশি করে রক্তাক্ত হচ্ছে কৃষ্ণসাগরের তীরবর্তী দেশ। 

একদিকে মৃত্যুমিছিল, আরেকদিকে শরণার্থী-স্রোত। আর এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই যুদ্ধদীর্ণ দেশ থেকে রবিবার ঘরে ফিরেছেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তিন ডাক্তারি পড়ুয়া, যাঁরা পারিবারিক আত্মীয়তায় আবদ্ধ। 

মিশন পল্লির বাসিন্দা সৌম্যদীপ সিনহা ইউক্রেনের কিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র। নতুন পল্লি নিবাসী তাঁর দুই মামাতো ভাই-ও একই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সম্রাট মৌলিক ফাইনাল ইয়ারের ছাত্র। সব্যসাচী মৌলিক চতুর্থ বর্ষের। 

নানা রকম বিপদ মাথায় নিয়ে হাঙ্গেরি হয়ে ঘুরপথে দেশে ফিরেছেন তাঁরা। ইউক্রেন ফেরত সোনারপুরের সৌম্যদীপ সিনহার কথায়, বাঙ্কারে দিন কাটাতে হতো। ফেরার সময় রাস্তার দুধারে দেখি সব ভেঙেচুরে পড়ে রয়েছে। একেবারে ধ্বংসস্তূপ। ট্রেনে ভারতীয়দের সহজে উঠতে দিচ্ছিল না। পরে উঠতে দিত।

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: সাময়িক যুদ্ধবিরতি, ইউক্রেনের ৫ শহরে সেফ করিডর, ঘোষণা মস্কোর

সম্রাট মৌলিক নামে আরেক পড়ুয়ার কথায়, আমরা কী করব বুঝতে পারছি না। আমার ফাইনাল ইয়ার ছিল। তা ছেড়ে চলে আসতে হল। সরকার বিকল্প ব্যবস্থা করলে ভাল হয়। যুদ্ধের মেঘ সরে গিয়ে আবার কবে ঠিকরে বেরোবে স্বপ্নের রামধনু, তার প্রতীক্ষায় সোনারপুরের তিন সন্তান।

আরও পড়ুন: Climate Change: সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে বিপদে কলকাতা, সুন্দরবন! আইপিসিসি রিপোর্টে বাড়ছে আশঙ্কা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget