এক্সপ্লোর

Sundarban Weather: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, সঙ্গে দোসর অমাবস্যার কটাল, ভয়াবহ অবস্থা সুন্দরবন ও সংলগ্ন এলাকায়

South 24 Pargana Weather Condition: কটালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। পুকুরের মিষ্টি জলে ঢুকেছে নোনা জল। চাষের জমিও প্লাবিত হয়েছে। মাটির বাঁধ সবই নরম আলগা হয়ে গিয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : নিম্নচাপ ও অমাবস্যার কোটলের জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবন। রাতভর নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঘন্টায় ৫০ কিমি বেগে দমকা বাতাস বইছে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। সকালেও দুর্যোগ অব্যাহত। দুর্যোগের জেরে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের উপকূল এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। টানা কয়েকটি কোটালে সমুদ্রের বাঁধ ভেঙে নোনা জল ঢুকেছিল এই এলাকায়। এরপর সাময়িকভাবে মাটির রিং বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা করে প্রশাসন। কিন্তু জলোচ্ছ্বাসের জেরে নতুন করে প্লাবিত হয়েছে পুরো এলাকা। জলমগ্ন ৫০টিরও বেশি বাড়ি। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা  জেলার সুন্দরবন এলাকায় জলমগ্ন বিঘের পর বিঘে জমি। দ্রুত জল না সরলে আমন চাষ ও মরসুমি সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছে।

আগামী কয়েকদিন এই দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সুন্দরবনের সাগর, নামখানা, গোসাবা, পাথরপ্রতিমা, কুলতলির বেহাল বাঁধ নিয়ে চিন্তিত প্রশাসন। কাঁচাবাড়ির বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে। কারণ টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে ভেঙে পড়তে পারে মাটির বাড়ি। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে ব্লকগুলিতে। গঙ্গাসাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনিতে সমুদ্রস্নানের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও কটালের প্রভাবে জলোচ্ছ্বাসের জেরে একাধিকবার প্লাবিত হয়েছে এলাকা। পুকুরের মিষ্টি জলে ঢুকেছে নোনা জল। চাষের জমিও প্লাবিত হয়েছে। মাটির বাঁধে আর কাজ হবে না। সবই নরম আলগা হয়ে গিয়েছে, যেকোনও সময় ধস নামতে পারে। তাই প্রয়োজন কংক্রিটের বাঁধের। সুন্দরবন ও সংলগ্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারিয়েছে নিম্নচাপ। কিছুটা দুর্বল হওয়ায় নিম্নচাপের প্রভাব ক্রমেই কমছে পশ্চিমবঙ্গে। আজ অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও ২ মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। 

বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। পূর্বাভাস ছিলই যে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। সেই মতোই শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শুক্রবার দিনভর প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। কিন্তু তা ছিল ভারী থেকে অতি ভারী বর্ষণ। তার জেরে জল জমেছে শহর কলকাতা থেকে শহরতলির বহু জায়গায়। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলি জলমগ্ন হয়ে গিয়েছে। দ্রুত জল না নামলে বাড়বে বিপদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget