এক্সপ্লোর

Crackers Sale Ban : পরপর বাজি বিস্ফোরণকাণ্ডের জের, চম্পাহাটিতে বাজি তৈরি, বিক্রি বা মজুতে নিষেধাজ্ঞা

South 24 Parganas News : গতকাল বারুইপুরে ১২ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার হয় একাধিক অভিযানে।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : পরপর বাজি বিস্ফোরণকাণ্ডের জের, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে (Champahati) বাজি তৈরি, বিক্রি বা মজুতে নিষেধাজ্ঞা। আগামী ২ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল বারুইপুর জেলা পুলিশ (Police )। গতকাল বারুইপুরে ১২ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার হয় একাধিক অভিযানে। চলে ব্যাপক ধরপাকড়ও।

বিপুল পরিমাণ বাজি উদ্ধার হওয়ার পরে চাম্পাহাটি হাড়াল আতশবাজি অ্যাসোসিয়েশনের অফিসে বৈঠকের পর নির্দেশ জানিয়ে দেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়। প্রসঙ্গত, এই এলাকায় বাজি ব্যবসার সঙ্গে প্রায় ৪০ হাজার মানুষ জড়িত রয়েছেন। প্রায় ১৫০ দোকান রয়েছে এই এলাকায়।

পুলিশের তরফে আগামী ২ মাসের জন্য কড়া নির্দেশিকা জারির পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে যা নিয়ে প্রচারও শুরু করেছে পুলিশ। কোনও ব্যক্তি বা দোকানের বিরুদ্ধে যদি নির্দেশভঙ্গের অভিযোগ জমা পড়ে তাহলে তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে ও নিয়মভঙ্গের প্রমাণ মেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচার করা চলছে পুলিশের তরফে।

এদিকে এগরা, বজবজের পর এবার মঙ্গলবারে ইংরেজবাজার। রাজ্যে গত ৭ দিনে বাজির বলি হয়েছেন ১৬ জন। কিছুদিন আগে এগরার খাদিকূল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। যে ভয়াবহ ঘটনার তীব্রতা কাটার আগেই বজবজে বাজিতে ঝলসে মৃত্যু হয়েছিল ৩ জনের। মঙ্গলবারও মালদার ইংরেজবাজারে ঘিঞ্জি বাজারে বাজির স্তূপে আগুন লেগে ঝলসে মারা গিয়েছেন ২ জন। রাজ্যজুড়ে বেআইনি বাজি উদ্ধারে চলছে পুলিশ অভিযান, ব্যাপক ধরপাকড়ও। 

আরও পড়ুন-‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’ রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণে নয়া ফর্মুলা সৌগত রায়ের

এমনিতেই জেলায় জেলায় উদ্ধার হচ্ছে জমে থাকা বারুদের স্তূপ। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, বেলঘরিয়া, রহড়ায় বাজেয়াপ্ত সাড়ে ১০ টনের উপর নিষিদ্ধ বাজি। ধৃত ২। কৃ্ষ্ণনগরেও বাজেয়াপ্ত আড়াই কুইন্টাল নিষিদ্ধ বাজি, গ্রেফতার ২। হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা। আজ সকালে পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে প্রায় ১০০ কেজি বাজি উদ্ধার হয়।এগরাকাণ্ডের পর জেলায় জেলায় ব্যাপক ধরপাকড় চলছে। পুলিশের অনুমান, কোথাও এই বাজি মজুত করা ছিল। পুলিশি অভিযানের ভয়ে জঙ্গলের মধ্যে বাজি ও বাজি তৈরির মশলা লুকিয়ে রাখা হয়। আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget