এক্সপ্লোর

Arms Factory Busted : পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২

South 24 Parganas News : পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, এর আগে একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রে গুলি।

শান্তনু নস্কর ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) মিলল অস্ত্র কারখানার হদিশ (Arms Factory Busted)। বাসন্তীর কলাহাজরা গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র, অসম্পূর্ণ ৩টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে ২ কারবারিকে।

ব্যবধান মাত্র ৪ বছরের। ছাড়া পাওয়ার পর ফের বাড়িতে বেআইনি অস্ত্র তৈরির কারবার শুরু করেছিল অভিযুক্ত। ক্রেতা সেজে সেই কারবারের পর্দা ফাঁস করল পুলিশ (Police)। পলিথিনে প্যাক করা নতুন আগ্নেয়াস্ত্র। ঘরের ভেতর থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বের করে আনলেন পুলিশকর্মীরা। এছাড়াও উদ্ধার একাধিক অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) মিলল বড়সড় বেআইনি অস্ত্র কারখানার হদিশ। গ্রেফতার করা হল ২ জনকে।

বাসন্তী থানার পুলিশ (Basanti Police Station) জানিয়েছে, গোপন সূত্রে জানা যায়, বাসন্তীর কলাহাজরা গ্রামে মোতালেব পুরকায়স্থ ওরফে হাসা ফের বাড়িতে অস্ত্র কারখানা শুরু করেছে। শুক্রবার রাতে সেখানে ক্রেতা সেজে হানা দেয় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বাসন্তী থানার পুলিশ। দরদাম করার সময় গ্রেফতার করা হয় বাড়ির মালিক মোতালেব পুরকায়স্থ ও জয়নাল মোল্লা নামে ২ অস্ত্র কারবারিকে। উদ্ধার করা হয় ৭টি আগ্নেয়াস্ত্র, অসম্পূর্ণ ৩টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম।                                               

আরও পড়ুন- আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি ২ তৃণমূল নেতাকে ! অভিযোগ দেবের ভাইয়ের

পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, এর আগে একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রে গুলি। এবার ফের অস্ত্র কারবারের হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনায়। পুলিশ সূত্রে খবর, এর আগে ২০১৯ সালেও অস্ত্র কারবারি মোতালেব পুরকায়স্থ গ্রেফতার হয়েছিল। এবারের অস্ত্রগুলির বরাত কারা দিয়েছিল, অস্ত্র তৈরি করতে মুঙ্গের থেকে কেউ এসেছিল কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।                     

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget