এক্সপ্লোর

Crime News: নেশার আসরে অস্ত্রের কোপ! গণপিটুনি অভিযুক্তকে, জ্বলল পরপর ৩ বাড়ি

Bhangar News: হামলা চালানোর পরেই অভিযুক্তকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নেশার আসরে রক্তারক্তি কাণ্ড। তার জেরে কার্যত লন্ডভন্ড হল গোটা এলাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের পোলেরহাট থানা এলাকার ঘটনা।

মদের আসরে বসেছিলেন পরিচিতরা। সেখানেই হঠাৎ ২ যুবকের মধ্যে বচসা শুরু হয়। মত্ত অবস্থায় সেই বচসার সময়েই ধারাল অস্ত্র দিয়ে একজন আরেকজনের উপর হামলা চালায়। সঙ্গীর ঘাড়ের কাছে ওই ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত। আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর স্থানীয় কয়েকজন পাল্টা তেড়ে যায়। অভিযুক্ত ব্য়ক্তিকে আটকে তাকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার স্বস্ত্যয়নগাছি মণ্ডল পাড়াতে। পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম সফিকুল মোল্লা। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 

পুলিশ সূত্রে খবর, এদিন স্বস্ত্যয়নগাছি এলাকায় সফিকুল মোল্লা ও তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিল। অভিযোগ সেই সময় মদ্যপান করা নিয়ে দু'জনের মধ্যে বচসা বেধে যায়। তখনই তারাপদ একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সফিকুলের ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা তখনই স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে তারাপদ মণ্ডলকে। এর পরেই স্থানীয় লোকজন অভিযুক্ত তারাপদ মণ্ডলকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পোলেরহাট থানার পুলিশ। তারাই দুইজনকে উদ্ধার করে জিরেনগাছা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। পরে দুজনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়। অন্যদিকে এই ঘটনায় ক্রমেই মাত্রাছাড়া ক্ষোভ তৈরি হয় এলাকায়। ঝামেলা আরও বেড়ে যায়। ঘটনায় অভিযুক্ত তারাপদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় কিছু গ্রামবাসী। তারাপদর পরিবারের অন্য সদস্যদের বাড়িতেও আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। নিমেষের মধ্যে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ওই খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা এসে অন্য দুটি বাড়িতে জল দিয়ে আগুন নেভায়। ঘটনার পর তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা।

পঞ্চায়েত ভোট থেকে সাধারণ কোনও সময়। বারবার হিংসার ঘটনায় শিরোনামে উঠে আসে ভাঙড়ের কোনও না কোনও এলাকা। ফের হিংসাত্মক ঘটনার খবরে শিরোনামে ভাঙড়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget