এক্সপ্লোর

South 24 Parganas: পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে ভাঙড়ে ১৪৪ ধারা জারি! কড়া নিরাপত্তা

Bhangar News: ১৩ অগাস্ট মধ্যরাত পর্যন্ত ভাঙড় ২ নম্বর ব্লকে ১৪৪ ধারা জারি করা হচ্ছে।

হিন্দোল দে, ভাঙড়: অতীতের অশান্তি থেকে শিক্ষা নিয়ে বোর্ড (Panchayat Board) গঠনের আগে ভাঙড়ে (Bhangar Clash) ১৪৪ ধারা জারি। আজ এবং ১২ অগাস্ট ভাঙড়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। সেই কারণেই ১৩ অগাস্ট মধ্যরাত পর্যন্ত ভাঙড় ২ নম্বর ব্লকে ১৪৪ ধারা জারি করা হচ্ছে।

কোথায় কোথায় ১৪৪ ধারা:
পোলেরহাট ১ ও ২, ভোগালি ১ ও ২, চালতাবেড়িয়া, ভগবানপুর পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ৭ পঞ্চায়েতের মধ্যে একমাত্র পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতে জয়ী আইএসএফ। বাকি ৬ গ্রাম পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল। মনোনয়ন থেকে গণনা, দফায় দফায় অশান্তির সাক্ষী থেকেছে ভাঙড়। পঞ্চায়েত ভোট  (Panchayat Election) ঘিরে শুধুমাত্র ভাঙড়েই খুন হয়েছেন ৭ জন।

পঞ্চায়েত ভোটে শাসক-বিরোধী সংঘর্ষে এই এলাকাগুলিতে তাণ্ডব চলে। খুন, গুলি-বোমাবাজি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভোট লুঠ, ব্যালট ছিনতাই, এমন একাধিক ঘটনা ঘটে। তার প্রেক্ষিতেই এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। 

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ভোট গণনা পর্যন্ত এমনই সন্ত্রাসের সাক্ষী থেকেছে ভাঙড়। বেশ কয়েকদিন ১৪৪ ধারা জারি থাকার পর, সম্প্রতি ফিরেছে শান্তি। ভাঙড়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে রয়েছে উত্তেজনা। ভোটের সময়ের কথা ভেবে ফের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এবার ১৪৪ ধারা জারির পর থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

আগের অশান্তি থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই ভাঙড় ২ নম্বর ব্লকে ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। মঙ্গলবার ভোর থেকে ১৩ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। ভাঙড় ২ নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকা শানপুকুর, পোলেরহাট ১, পোলেরহাট ২, ভোগালি ১, ভোগালি ২, চালতাবেড়িয়া ও ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। এই সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে ISF। 

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন পর্বে দফায় দফায় অশান্ত হয়েছিল এই ভাঙড় দু নম্বর ব্লকেরই বিভিন্ন এলাকা। খুন, গুলি-বোমাবাজি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভোট লুঠ, ব্যালট ছিনতাই, এমন একাধিক ঘটনা ঘটে।অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন পর্বে দফায় দফায় অশান্ত হয়েছিল এই ভাঙড় দু নম্বর ব্লকেরই বিভিন্ন এলাকা। একে অপরের দিকে অভিযোগ করেছিল তৃণমূল ও আইএসএফ। হিংস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বোর্ড গঠনে কি অশান্তি রোখা যাবে? রয়েছে প্রশ্ন।

আরও পড়ুন: কীভাবে চাকরি পেয়েছেন? বাঁকুড়ার ৭ জন শিক্ষকের জন্য প্রশ্নমালা তৈরি সিবিআইয়ের

সেরা শিরোনাম

Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?

ভিডিও

Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget