এক্সপ্লোর

South 24 Parganas: ১০০ কোটিরও বেশি সম্পত্তি তৃণমূল বিধায়কের, 'তথ্য়' নিয়ে অভিযোগ বিজেপির

BJP: এই তথ্য সিবিআই, ইডি ও আয়কর দফতরকে জমা দিয়েছে বিজেপির আরটিআই সেল। তাঁর কোনও বেআইনি সম্পত্তি নেই, দাবি গণেশচন্দ্র মণ্ডলের।

সুকান্ত মুখোপাধ্যায়, সুকান্ত দাস ও রঞ্জিত সাউ, দক্ষিণ ২৪ পরগনা: ১-২ কোটি টাকা নয়। একশো কোটি টাকা। কুলতলির তৃণমূল বিধায়কের সম্পত্তির পরিমাণ এমনই, এমনটাই দাবি বিজেপির। আরটিআই বা তথ্য়ের অধিকার আইনে করা মামলায় এই খতিয়ান পাওয়া গিয়েছে বলে দাবি বিজেপির। পদ্ম শিবিরের অভিযোগ, কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি।  এই তথ্য সিবিআই, ইডি ও আয়কর দফতরকে জমা দিয়েছে বিজেপির আরটিআই সেল। তাঁর কোনও বেআইনি সম্পত্তি নেই, দাবি গণেশচন্দ্র মণ্ডলের। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন গণেশচন্দ্র মণ্ডল। তারপরেই নাকি তারঁ সম্পত্তির পরিমাণ লাফিয়ে বেড়েছে। এমনটাই দাবি বিজেপির। নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচারকাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। এরই মাঝে তথ্যের অধিকার আইনে বিজেপির আরটিআই সেলের করা মামলায় সামনে এল কুলতলির তৃণমূল বিধায়কের বিপুল সম্পত্তি। বিজেপির দাবি, তথ্যের অধিকার আইনে পাওয়া খতিয়ান অনুয়ায়ী,  ৪টি ইটভাটা সহ ৩৯ থেকে ৪০টি স্থাবর সম্পত্তি রয়েছে গণেশচন্দ্র মণ্ডলের। তৃণমূল বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি। গত বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় গণেশচন্দ্র মণ্ডল জানান,  তাঁর ১ কোটি ৫ লক্ষ ১০ হাজার ৫৫৮ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। ৮০ লক্ষের স্থাবর সম্পত্তি রয়েছে।

বিজেপির অভিযোগ:
মাত্র দু বছরের মধ্যে তৃণমূল বিধায়কের সম্পত্তি এতটা বৃদ্ধি পেল কীভাবে? তদন্তের দাবিতে সিবিআই, ইডি ও আয়কর দফতরে তথ্য জমা দিল বিজেপির আরটিআই সেল। নিজাম প্যালেস এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেছে বিজেপির আরটিআই সেল।  

অভিযোগ অস্বীকার:
তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের দাবি, তাঁর কোনও বেআইনি সম্পত্তি নেই। তাঁর সম্পত্তির হিসেব আয়কর রিটার্নে দেখানো আছে। তিনি বলেন, 'আমার যা সম্পত্তি আছে আমার আয়কর রিটার্নে দেখানো আছে। আমার কোনও বেআইনি সম্পত্তি নেই। আর যে অভিযোগগুলো করা হচ্ছে এই অভিযোগগুলোর সত্যতা নেই।'

আগামীদিনে আরও অনেক শাসকদলের বিধায়কের সম্পত্তির তথ্য সামনে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সব ঠিক থাকলে এই বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে ঘর গোছাতে শুরু করেছে সকলেই। এখন নানা দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এই পরিস্থিতি স্থানীয় নেতা, বিধায়কদের সম্পত্তির পরিমাণকেই কি নিশানা করতে শুরু করেছে বিজেপি?

আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget