এক্সপ্লোর

Municipal Elections 2022: ভোটের আগে শেষ রবিবার, মহেশতলায় সকাল থেকে জমজমাট প্রচার

Municipal Elections 2022: রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট রইল ছুটির দিনের মহেশতলা। তৃণমূল, সিপিএম, বিজেপি বিবদমান সব দলের প্রার্থীরাই এদিন সকাল থেকে ময়দানে নেমে পড়েছেন।

জয়ন্ত রায়, মহেশতলা: আগামী রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (Municipal Election)। তার আগে আজই শেষ রবিবার। সকাল থেকে প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল (Political Parties)। রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট ছুটির দিনের মহেশতলা (Maheshtala)। তৃণমূল (TMC), সিপিএম (CPIM), বিজেপি (BJP) বিবাদমান সব দলের প্রার্থীরাই এদিন সকাল থেকে ময়দানে নেমে পড়েন। কেউ সারলেন বাড়ি বাড়ি প্রচার, কেউ আবার মিছিল করে জনসংযোগ বাড়ালেন। ছুটির দিনে বাড়িতে বেশিরভাগ ভোটারকেই পেয়ে যাওয়ার সুযোগ ছাড়তে চাননি কেউই। প্রচারে বেরিয়ে তাঁরা যথারীতি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। পাশাপাশি শুনতে হয়েছে নাগরিকদের নানা অভাব-অভিযোগও।

মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল (স্বাস্থ্য) সুকান্ত বেরা। বুড়োশিবতলা, বদ্দিরবাদ এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি যান তিনি। এলাকার নিকাশি এবং পানীয় জলের সমস্যা নিয়ে তাঁকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনতে হয়েছে। তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেছেন, মহেশতলার আক্রা ফটক এলাকায় ৪০০ কোটি টাকা ব্যায়ে নতুন যে জলপ্রকল্পটি তৈরি হচ্ছে, সেই প্রকল্পটি চালু হয়ে গেলে ৫০ বছরেও পানীয় জলের কোনও সমস্যা আর থাকবে না।

আরও পড়ুন পুরভোটের প্রচারে শিক্ষক সংগঠনকে কাজে লাগানোয় উদ্যোগী তৃণমূল, কটাক্ষ বিজেপির

মহেশতলা পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাটানগরে প্রচারে বেরিয়েছিলেন সিপিএমের এক সময়ের দাপুটে নেতা এবং এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর রতন বাগচির স্ত্রী চন্দনা বাগচি। এবার এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত। গ্রহণযোগ্য মুখ হিসেবে বামেরা এবার প্রার্থী করেছে চন্দনাকে। চরম ব্যস্ততা এবং প্রচারের ফাঁকেই তিনি জানালেন, ‘বিগত পুরোবোর্ড কোনও কাজই করেনি। মহেশতলায় যা কাজ হয়েছে সবটাই বাম আমলে। সে কথাই মানুষকে বলছি।’

মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী জবা নস্কর। তিনি একসময় এই ওয়ার্ড থেকেই প্রথমে নির্দল এবং পরে তৃণমূল কাউন্সিলর হন। তিনি এখন দল বদলে গেরুয়া শিবিরে। আজ প্রচারে বেরিয়ে জবা নস্কর দাবি করেছেন, ‘কাউন্সিলর থাকাকালীন আমি এলাকায় যা কাজ করেছিলাম, তারপর আর কিছুই কাজ হয়নি। ফলে ১৫ বছরে এই ওয়ার্ডের মানুষ পিছিয়ে গিয়েছেন। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যে সাড়া আমি পেয়েছি, তাতে আমি জেতার ব্যাপারে আশাবাদী।’

এখন এটাই দেখার ওয়ার্ডের মানুষ কার ভাগ্য নির্ধারণ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget