এক্সপ্লোর

Firecrackers Factory Blast: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম প্রৌঢ়ার মৃত্যু হাসপাতালে

South 24 Parganas: ফের বাজি কারখানায় বিস্ফোরণ, ফের মৃত্যু, ফের বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ উঠল।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। মৃতের নাম শঙ্করী সর্দার। 
পিন্টু মণ্ডলের বাজি কারখানায় কাজ করতেন বছর ৬৪-র শঙ্করী। গতকাল বাজি বিস্ফোরণে মারাত্মকভাবে ঝলসে যান শঙ্করী। তাঁকে MR বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একশো শতাংশ পুড়ে গেছিল শঙ্করীর শরীর। সন্ধে সাড়ে ৬টা নাগাদ প্রৌঢ়ার মৃত্যু হয়। 

জখম প্রৌঢ়ার মৃত্যু: ফের বাজি কারখানায় বিস্ফোরণ, ফের মৃত্যু, ফের বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ উঠল। চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। শনিবার বেলা ১২টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চম্পাহাটির হাঁড়াল এলাকা। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে দেওয়াল। চুরমার হয়ে যায় গোটা বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের মাঠে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বাড়ির মালিক পিনটু মণ্ডল সহ-৪ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার হাসপাতালে মৃত্যু হয় শঙ্করী সর্দারের। তাঁর শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।

পুলিশ সূত্রে দাবি করা হয়, পিন্টু মণ্ডলের বাজি কারখানার লাইসেন্স রয়েছে। তবে তার কাছে গ্রিন বাজি বিক্রির লাইসেন্স থাকলেও বাজি তৈরির কোনও অনুমতি ছিল না। যদিও নিহতের পরিবারের তরফে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। হাঁড়াল আতসবাজি ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন, "বাজি তৈরি হত না। স্টক করা ছিল। উৎসবের সময় বলে। তবে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না।''

মজুত বাজিতে বিস্ফোরণ নাকি, বাজি তৈরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটল? বাজি কারখানায় পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল কি? এই মৃত্যুর দায় কার? চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাজি কারখানার পাশের ঘরেই ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারখানায় বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, বাজি কারখানায় বিস্ফোরণের পরদিনই হাঁড়াল বাজারে দেখা গেল পুলিশি তৎপরতা। বাজির দোকানে ঘুরে ঘুরে লাইসেন্স ও নথি খতিয়ে দেখা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Tiger Fear: অবশেষে বাঘবন্দি, ঘুমপাড়ানি গুলিতে কাবু পলাতক বাঘিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget