এক্সপ্লোর

South 24 Parganas: আগ্নেয়াস্ত্র ও বোমা দেখিয়ে পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগ, রায়দিঘিতে বিক্ষোভ সিপিএমের

Raidighi: দক্ষিণ ২৪ পরগনার রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যাকে অপহরণের অভিযোগ। পঞ্চায়েত দখল করতে তৃণমূল এসব করছে বলে অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জয়দীপ হালদার, রায়দিঘি: বাড়িতে এসে বোমা-বন্দুক (Bomb and arms) দেখিয়ে সিপিএমের (CPIM) পঞ্চায়েত সদস্যকে (Panchayat member) অপহরণের (Kidnap) অভিযোগ উঠল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘির (Raidighi) রাধাকান্তপুর (Radhakantapur) গ্রাম পঞ্চায়েতের ভদ্রপাড়া এলাকায়। অপহরণের অভিযোগে সিপিএম কর্মী-সমর্থকরা রাধাকান্তপুরে পথ অবরোধ (Road blockade) করে বিক্ষোভ (Agitation) দেখান। পরে পুলিশ (Cops) গিয়ে অবরোধ তুলে দেয়। সিপিএমের অভিযোগ, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। যদিও সিপিএমের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি।

দক্ষিণ ২৪ পরগনায় একমাত্র রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতটি সিপিএমের দখলে রয়েছে। সেই পঞ্চায়েতের সিপিএম সদস্যার অপহরণের অভিযোগ উঠল। অপহৃত সিপিএমের পঞ্চায়েত সদস্যার নাম রেণুকা নাইয়া। তিনি পেশায় আশাকর্মী। বাড়ি রায়দিঘির গিলারছাঁট এলাকায়। পরিবারের অভিযোগ, শনিবার সকালে বাড়িতে আসেন তিন অপরিচত মহিলা। তাঁরা ওষুধ চাইলে দরজা খুলে বাইরে বেরোন রেণুকা। বাইরে চারজন দুষ্কৃতী লুকিয়ে ছিল। তারা আগ্নেয়াস্ত্র ও বোমা দেখিয়ে সিপিএমের পঞ্চায়েত সদস্যাকে অপহরণ করা হয়। পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে শনিবার সন্ধেবেলা দলীয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে যান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। অপহরণের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ সিপিএমের। কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘পঞ্চায়েতে অনাস্থা আনবে, তাই তুলে নিয়ে গেছে।’ 

তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূল নেতা জয়ভূষণ ভাণ্ডারীর দাবি, ‘যে ঘটনার কথা বলা হচ্ছে, তাতে তৃণমূলের কোনও হাতে নেই। সিপিএমের নিজেদের গন্ডগোলে এই ঘটনা।’ 

আরও পড়ুন তুঙ্গে রাজনৈতিক তরজা, তার মধ্যেই মরিচঝাঁপি অভিযান বিজেপি-র

পুলিশ সূত্রে দাবি, এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করা হলে তদন্ত করা হবে। 

রাধাকান্তপুর পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে সিপিএমের দখলে রয়েছে ৯টি। এসইউসিআই-এর হাতে রয়েছে ২টি আসন। তৃণমূল কংগ্রেসের দখলে ৩টি আসন রয়েছে। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget