এক্সপ্লোর

Ration Scam: উধাও প্রায় ১৫ লক্ষ কেজি চাল, ফের রেশনে দুর্নীতির অভিযোগ

South 24 Parganas: লোকসভা ভোটের আগে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে রেশনের চালে ব্যাপক গরমিল ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: ডিস্ট্রিবিউটরের থেকে যাওয়ার কথা ছিল রেশন ডিলারদের কাছে। কিন্তু তা তো গেলই না, উল্টে উধাও হয়ে গেল প্রায় ১৫ লক্ষ কেজি চাল। ফের রেশনে দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)।

রেশনে দুর্নীতির অভিযোগ: রাজ্যে রেশন নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। লোকসভা ভোটের আগে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে রেশনের চালে ব্যাপক গরমিল ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। গরমিল হওয়া চালের পরিমাণও চোখ কপালে তোলার মতো। প্রায় ১৫ লক্ষ কেজি। প্রশ্ন উঠছে, এটাও কি শুধু হিমশৈলের চূড়া মাত্র? এর নেপথ্যে কি লুকিয়ে রয়েছে বড়সড় কোনও দুর্নীতি? ঠিক কী ঘটনা ঘটেছে? কাকদ্বীপে রেশনে চালের MR ডিস্ট্রিবিউটর হলেন অমিত ভকত। তাঁর কাছ থেকে কাকদ্বীপ ও নামখানা ব্লকের প্রায় ১০০ রেশন ডিলারের কাছে চাল যায়। গরমিলের অভিযোগ উঠেছে সেখানেই।

ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যে পরিমাণ চাল রেশন ডিলারদের কাছে পৌঁছনোর কথা ছিল, তার থেকে অনেক কম পরিমাণ চাল যায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন মহকুমা খাদ্য নিয়ামক। তখনই সামনে আসে গোটা ঘটনা। প্রাথমিক তদন্তের পর, এম আর ডিস্ট্রিবিউটর অমিত ভকতকে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে। যদিও ঘটনা সামনে আসার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।

রেশন দুর্নীতি মামলায় এর আগে উঠে এসেছিল বাকিবুর মডেল। আটাকল থেকে গম ভাঙিয়ে যে পরিমাণ আটা ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছনোর কথা ছিল, দেখা যায়, তার থেকে ৩০-৪০ শতাংশ কম সামগ্রী গেছে সরকারের ঘরে! আর বাকিটা বিক্রি হয়ে গেছে খোলা বাজারে। এখানেও কি সেরকমই কোনও মডেল কাজ করছে? প্রশাসন সূত্রে দাবি, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, “একটা কাকদ্বীপের এম আর ডিস্ট্রিবিউটর, ওখানে আমরা স্টকটা কম পেলাম। প্রায় ১৫ হাজার ক্যুইন্টাল কম পেলাম। কিছু সন্তোষজনক উত্তর ছিল না। তাই আপাতত ওনাকে সাসপেনশনে রাখা হয়েছে। আর আমরা ওনাকে শোকজ করেছি। আর গ্রাহকদের আমরা আলাদা ডিলারের সঙ্গে ট্যাগ করে দিয়েছি। স্টকের শর্টেজ আপাতত ছিল। এখন তদন্ত চলছে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Job Seekers Protest: আগামীকাল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের, ধর্না মঞ্চে গিয়ে আশ্বাস কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget