এক্সপ্লোর

South 24 Parganas: গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের কাছে আছড়ে পড়ল মিনি টর্নেডো, ক্ষণিকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দোকান

এর আগে, গত জুন মাসে সাগরদ্বীপের কাছে আছড়ে পড়েছিল টর্নেডো ...

জয়দীপ হালদার, সাগর: নিম্নচাপের তুমুল বৃষ্টির মধ্যেই সাগরে দেখা দিল মিনি টর্নেডো। ক্ষণিকের এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত সমিতির কটেজ। ভাঙল বেশ কয়েকটি দোকান, ছিঁড়েছে বিদ্যুতের তার। 

সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের কাছেই আছড়ে পড়ে মিনি টর্নেডো। আচমকা কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে সাগর পঞ্চায়েত সমিতির কটেজ ও আশেপাশের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। 

এর আগেও সাগরদ্বীপের কাছে আছড়ে পড়েছিল টর্নেডো। গত ১০ জুন সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি তৈরি হয়েছিল। নদীর ওপরই স্তম্ভ আকারে দেখা দেয় ঘূর্ণাবর্ত। 

জল স্তম্ভ আকারে পাক খেয়ে উপরের দিকে উঠতে দেখা গিয়েছিল। নদীর বুক থেকে ক্রমশ তীরের দিকে আসতে থাকায়  আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

প্রায় আধঘণ্টা ধরে নদীর উপর ছিল ওই টর্নেডো। পরে নদীর উপরেই তা মিলিয়ে যায়। নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এর আগে কখনও দেখেননি তাঁরা। 

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে যখন ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয় তখন এ ধরনের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে অনেক সময় ছোটখাটো টর্নেডো তৈরি হয়ে থাকে সমুদ্র বা নদীর ওপর।  

আবহাওয়া মণ্ডলের ওপরে ও নিচে তাপমাত্রার ফারাক থাকলে এমনটা হয়ে থাকে। ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি সময় এ ধরনের ছোটখাটো টর্নেডো সমুদ্র বা নদীতে তৈরি হয়ে থাকে।

সাম্প্রতিক অতীতে রাজ্যে একাধিক বার দেখা গিয়েছে টর্নেডো। চলতি সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে আছড়ে পড়ে টর্নেডো। দুপুর বেলা কেশিয়াড়ি ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বরাড় গ্রামে হঠাৎ শুরু হয় প্রচণ্ড ঝড়। 
প্রায় অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেন এবং সেখান থেকে পাওয়া চিত্রে দেখা গিয়েছে যে ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।

তার আগের দিনই টর্নেডোর ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামে । এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু বাড়ি। ভেঙে পড়েছিল বিদ্যুতের খুঁটিও।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকেও দেখা দেয় মিনি টর্নেডো। লন্ডভন্ড গাছ থেকে ঘরবাড়ি। বেশ কিছু দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় এই দমকা হওয়া। যদিও এই ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি বেশকিছু গাছপালাও ভেঙে পড়ে।

গত  জুলাই মাসের শেষের দিকে নিম্নচাপের জেরে দুর্যোগের মধ্যেই  সন্ধে ছটা নাগাদ আচমকা ডায়মন্ড হারবার ও হলদিয়ার মাঝামাঝি হুগলি নদীর উপর মিনি টর্নেডো দেখা গিয়েছিল।

আরও পড়ুন: কেশিয়াড়ির গ্রামে আছড়ে পড়ল টর্নেডো! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো, প্রায় আধঘণ্টা স্থায়ী হল জলস্তম্ভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamanna Khatun: তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
Kalyan Banerjee and Samik Bhattacharya: লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, বাড়ছে জল্পনা
Kalyan Banerjee and Samik Bhattacharya: লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শমীকের সঙ্গে দেখা শ্রীরামপুরের সাংসদের, বাড়ছে জল্পনা
Bengali Live News Update: 'আমি তো ওই স্কুলে পড়িনি', সাসপেন্ড হয়েই ক্ষোভ প্রকাশ কুণালের
'আমি তো ওই স্কুলে পড়িনি', সাসপেন্ড হয়েই ক্ষোভ প্রকাশ কুণালের
Rahul Sinha on Kalyan Banerjee:
"কল্যাণবাবু এখনও ছাড়ছেন না? আরও গলাধাক্কা খাওয়া...", কটাক্ষ রাহুল সিনহার

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget