এক্সপ্লোর

Narendrapur School: নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধর, ভেঙে দেওয়া হল মোবাইল ফোনও, পৌঁছল পুলিশবাহিনী

South 24 Parganas News: ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার বিরাট পুলিশ বাহিনী। 

রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর: স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের। স্কুলের ভিতরে ভাঙচুর চালানোরও অভিযোগ। শনিবার নরেন্দ্রপুরের স্কুলে এই ঘটনা ঘটেছে। অভিযোগ,  কয়েকজন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। পড়ুয়াদের উপরও হামলা হয়েছে বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনাবলে অভিযোগ আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক যদিও অভিযোগ অস্বীকার করেছেন। হামলার জেরে স্কুলের ভিতর বেশ কিছু ক্ষণ আটকে ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার বিরাট পুলিশ বাহিনী। (Narendrapur School)

এখনও প্রযন্ত যে খবর মিলেছে, তা হল, শনিবার সকালে নরেন্দ্রপুরের ওই স্কুলে প্রথম ক্লাস চলছিল। সেই সময় টিচার্স রুমে ১৮-২০ জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। আচমকা সেখানে ২০-২৫ রুদ্রমূর্তি লোকজন ঢুকে পড়েন। কোনও রকম কথায় না গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের মারধর শুরু করেন তাঁরা। হামলার ছবি তুলতে গেলে তিন-চার জন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙেও দেওয়া হয় বলে অভিযোগ। মারধর থেকে শিক্ষিকারাও রেহাই পাননি বলে দাবি সামনে এসেছে। (South 24 Parganas News)

কিন্তু কী কারণে এই হামলা হল, তার কারণ নিয়ে ধন্দ দেখা দিয়েছে। আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষকের মদতেই বহিরাগতরা ঢুকে হামলা চালিয়েছেন। তাঁরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করেন তাঁরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের হয় মামলা। এখনও আদালতে রয়েছে সেই মামলা। তার মধ্যেই মামলা তুলে নিতে বেশ কয়েক বার চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়াতেই এদিন বহিরাগতদের ঢুকিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের।

আরও পড়ুন: Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

যদিও প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও অভিযোগ জানাননি। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।  খবর পেয়ে ওই স্কুলে নরেন্দ্রপুর থানা থেকে বিরাট পুলিশবাহিনী এসে পৌঁছয়। কিন্তু যাঁরা শিক্ষক-শিক্ষিকাদের মারধর করলেন, এখনও পর্যন্ত তাঁদের শনাক্ত করা যায়নি। তবে সরাসরি প্রধান শিক্ষককেই কাঠগড়ায় তুলছেন আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা। 

শনিবার এমনিতে অর্ধদিবস স্কুল চলে। কিন্তু এদিন প্রথমন পিরিয়ড শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই স্কুলে বহিরাগতরা ঢুকে পড়েন বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাতেও। স্কুলের বাইরে ভিড় জমান স্থানীয়রা। কী এমন পরিস্থিতি তৈরি হল যে স্কুলে বহিরাগতরা ঢুকে পড়লেন, উঠছে প্রশ্ন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget