এক্সপ্লোর

Bhangar News: তৃণমূল-ISF সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ! ফের উত্তপ্ত ভাঙড়

Bhangar Chaos TMC ISF Clash: তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর। ISF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সওকত মোল্লার।

রঞ্জিত হালদার, কলকাতা: ফের উত্তপ্ত ভাঙড়, গুলি চলার অভিযোগ। ভাঙড়ে তৃণমূল-ISF সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ। রক্তদান শিবির উপলক্ষে নৌশাদ সিদ্দিকির ছবি লাগানো সময় হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর। ISF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সওকত মোল্লার। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর।


Bhangar News: তৃণমূল-ISF সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ! ফের উত্তপ্ত ভাঙড়

আরও পড়ুন, 'জেলে বসেই তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার' ! অডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

তৃণমূল ও ISF-এর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। রক্তদান শিবির উপলক্ষে ব্য়ানার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের পাকপোল। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে আইএসএফ। অন্যদিকে, ISF-এর বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল। ফের উত্তপ্ত ভাঙড়!  ২৩ নভেম্বর ভাঙড়ের পাকাপোলে ISF-এর উদ্য়োগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।  সেই উপলক্ষেই একটি তোরণে ব্য়ানার লাগাচ্ছিলেন ISF-কর্মীরা! ISF-এর অভিযোগ, সেই সময় এলাকারই তৃণমূল নেতা খইরুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয়। মারধর করা হয় তাঁদের কর্মীদের।

ভাঙড় ভগবানপুর ISF অঞ্চল সভাপতি  আবুল ফারাক বলেন, আমরা থানার অনুমতি নিয়ে রক্তদান শিবির করব বলে আমাদের ওই পাকা রাস্তায় একটা গেট বাঁধা চলছিল। এমনকী ব্য়ানার লাগাচ্ছি। খইরুল তার দলবল এনে ওখানে যেসব ছেলেপিলে ছিল তাদের উপর আক্রমণ করেছে। আমাদের তাড়া দিয়ে ওরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা খইরুল ইসলাম। পাল্টা এই ঘটনায় ISF-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।
 
ক্যানিং পূর্ব ভাঙড়ের পর্যবেক্ষক ও তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে। জমির মালিকসহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে। ISF আশ্রিত সমাজ বিরোধীরা ২ রাউন্ড গুলি চালিয়েছে। যেভাবে গুলি চালানো হয়েছে, সেই ক্রিমিনাল, সমাজবিরোধীকে অবিলম্বে গ্রেফতার করা এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্য়বস্থা করা হোক। গত মাসেই ISF-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের কাঁটাতলা। ভোগালি ২ নম্বর অঞ্চলের ISF সভাপতি ওহিদুল মোল্লাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ISF কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে দু দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ জানাতে গেলে থানার সামনেও তৃণমূল ও ISF কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই ঘটনার দেড় মাসের ব্য়বধানে ফের উত্তপ্ত ভাঙড়! হামলার ঘটনায় ISF-তৃণমূল দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates : বাহরিনের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
বাহরিনের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
Mamata Banerjee : 'আমি অলরেডি খবর পেয়েছি', প্ল্যান ওয়ান, টু, থ্রি-র কথা বলে দলীয় কর্মীদের সতর্কবার্তা মমতার
'আমি অলরেডি খবর পেয়েছি', প্ল্যান ওয়ান, টু, থ্রি-র কথা বলে দলীয় কর্মীদের সতর্কবার্তা মমতার
TMC-Election Commission: 'আমাকে বলছে ডোন্ট শাউট, কথা শুনতে রাজি নন', জ্ঞানেশ কুমারের সঙ্গে চরমে TMC সাক্ষাৎ!
'আমাকে বলছে ডোন্ট শাউট, কথা শুনতে রাজি নন', জ্ঞানেশ কুমারের সঙ্গে চরমে TMC সাক্ষাৎ!
Mamata Banerjee : 'কাল বিজেপি চলে যাবে তখন কোথায় যাবেন, তখন তো আমি ফার্স্ট ট্রান্সফার করব', মমতার নিশানায় কে ?
'কাল বিজেপি চলে যাবে তখন কোথায় যাবেন, তখন তো আমি ফার্স্ট ট্রান্সফার করব', মমতার নিশানায় কে ?

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget